Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আচমকা নয়াদিল্লির ভিসা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ! ভারতকে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা?

দু’দেশের নাগরিকদের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আপাতত থমকে গেল। কূটনৈতিক সূত্রের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত–বাংলাদেশ সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রশাসনিক সিদ্ধান্তও সরাসরি রাজনৈতিক বার্তা বহন করছে।

আচমকা নয়াদিল্লির ভিসা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ! ভারতকে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা?

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 December 2025 20:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে (India Bangladesh Relation) নতুন করে চিড়। যুবনেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহে দিল্লিতে ভিসা ও কনস্যুলার পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ হাই কমিশন (Bangladesh High Commission)। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে স্পষ্টভাবেই ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, একদিন আগেই অর্থাৎ রবিবার বাংলাদেশের চট্টগ্রামে (Chittagong) অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (IVAC) অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে ভারত। যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সেখানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব ধরনের কনস্যুলার ও ভিসা পরিষেবা (Visa Work) সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।’’ পরিষেবা বন্ধ থাকায় যাঁরা সমস্যায় পড়ছেন, তাঁদের কাছে দুঃখপ্রকাশও করেছে হাই কমিশন।

এই ঘটনার ফলে দু’দেশের নাগরিকদের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আপাতত থমকে গেল। কূটনৈতিক সূত্রের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত–বাংলাদেশ সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রশাসনিক সিদ্ধান্তও সরাসরি রাজনৈতিক বার্তা বহন করছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং তার প্রভাব যে সীমান্ত পেরিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছেছে, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন একটাই - এই কূটনৈতিক টানাপোড়েন কত দ্রুত স্বাভাবিক পথে ফিরবে, নাকি সম্পর্ক আরও ভঙ্গুর হয়ে উঠবে।

সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশি সংবাদমাধ্যমে মিথ্যে প্রচার করছে বলেও দাবি করে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানান, ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের (Bangladesh High Commission) সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “কোনও সময়েই হাইকমিশনের বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।” বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেন তিনি। 


```