Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোনাল্ড ট্রাম্পের ছেলের প্রাক্তন প্রেমিকা, মার্কিন রাষ্ট্রদূত ফের উত্তেজক পোশাক বিতর্কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রেমিকা তথা গ্রিসে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কিম্বারলি গুইলফোয়েল আবার পোশাক বিতর্ক জড়ালেন।

ডোনাল্ড ট্রাম্পের ছেলের প্রাক্তন প্রেমিকা, মার্কিন রাষ্ট্রদূত ফের উত্তেজক পোশাক বিতর্কে

গ্রিসে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কিম্বারলি গুইলফোয়েল আবার পোশাক বিতর্ক জড়ালেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 November 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রেমিকা তথা গ্রিসে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কিম্বারলি গুইলফোয়েল আবার পোশাক বিতর্ক জড়ালেন। বিশিষ্টদের একটি অনুষ্ঠানে পরে আসা কিম্বারলির পোশাকের ফাঁকে শরীরী প্রদর্শন সকলের চোখ কপালে তুলে দিয়েছে। একটি ফর্মাল অনুষ্ঠানে তিনি যে পোশাক পরে এসেছিলেন, তা যৌন উদ্দীপনাময় বলে অনেকেই মন্তব্য করেন। ফক্স নিউজের প্রাক্তন রূপসী পাঠিকা গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত আমেরিকান-হেলেনিক চেম্বার অফ কমার্সের ২০২৫ সালের বিদায় উপলক্ষে থ্যাঙ্কসগিভিং পার্টিতে যান একটি কালো রঙের স্বচ্ছ লেসের পোশাক পরে।

মান্যগণ্যদের অনুষ্ঠানে অর্ধ-স্বচ্ছ পোশাক পরায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে প্রেসিডেন্টের এককালের সম্ভাব্য পুত্রবধূকে নিয়ে। এ ধরনের ফর্মাল অনুষ্ঠানের এরকম প্রায় নগ্নতা ছড়ানো পোশাক একেবারেই বেমানান বলে মন্তব্য করেছেন নেট নাগরিকরা। কিম্বারলি গুইলফোয়েলের এখন বয়স ৫৬ বছর। তিনি আমেরিকার রাষ্ট্রদূত, সংবাদ মাধ্যমের প্রাক্তনী এবং প্রাক্তন আইনজীবী।

কিম্বারলির প্রথম বিয়ে হয় ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমের (২০০১-২০০৬) সঙ্গে। তারপর তিনি বিয়ে করেন মার্কিন কোটি কোটিপতি ব্যবসায়ী এরিক ভিল্লেনচিকে (২০০৬-২০০৯)। এরপর তাঁর সঙ্গে প্রেম হয় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (২০২১-২০২৪)। এ বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে গ্রিসের রাষ্ট্রদূত নিয়োগ করেন। সেই থেকে বিদেশে সরকারি অনুষ্ঠান ও আন্তর্জাতিক সেমিনারে তিনিই আমেরিকার প্রতিনিধিত্ব করেন।

এথেন্সের ওই অনুষ্ঠানে একটি ফর্মাল ডিনারের আয়োজন করা হয়েছিল থ্যাঙ্কগিভিংস ডে হিসেবে। সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। এহেন একটি নিয়মতান্ত্রিক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পরে এসেছিলেন গলা থেকে পা পর্যন্ত লম্বা একটি স্বচ্ছ কালো গাউন। পোশাকের মধ্যে ছিল একটি কলারওয়ালা নেকলাইন। গাউনটি পুরো হাতার হলেও তাতে শরীরের ভিতরে অংশ ফুটে উঠছিল। গাউনের অন্তরালে ছিল তাঁর চামড়ার রঙে মিশে থাকা একটি পাতলা স্বচ্ছ স্তর। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রদূতের প্রবল সমালোচনা-নিন্দার ঝড় বয়ে গিয়েছে। 


```