Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ট্রাম্পের, 'শান্তি বাণিজ্য', ভারতের পর পাকিস্তানকেও F-16 সহ বিপুল অস্ত্র বিক্রি করছে আমেরিকা

 ২০৪০ সাল পর্যন্ত‌ অস্ত্র সহায়তা দিয়ে যাবে ট্রাম্পের দেশ, এই মর্মে চুক্তি সম্পাদনের পথে এগোচ্ছে ইসলামাবাদ (Islamabad) ও ওয়াশিংটন (Washington)। ‌

ট্রাম্পের, 'শান্তি বাণিজ্য', ভারতের পর পাকিস্তানকেও F-16 সহ বিপুল অস্ত্র বিক্রি করছে আমেরিকা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 December 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সংঘর্ষ থামিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন বলে এখনও দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald)। ‌চড়া হারে বাণিজ্য শুল্ক চাপিয়ে তিনি বাজিমাত করেছেন এমন দাবিও করে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর সেই বাণিজ্য কৌশলের মধ্যে আছে যুদ্ধাস্ত্র বিক্রিও।

গত মাসে ভারতের কাছে অস্ত্র বিক্রির দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদনের পর এবার পাকিস্তানকেও বিপুল সমরাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ‌পাকিস্তানকে সামরিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে ২০৪০ সাল পর্যন্ত‌ অস্ত্র সহায়তা দিয়ে যাবে ট্রাম্পের দেশ, এই মর্মে চুক্তি সম্পাদনের পথে এগোচ্ছে ইসলামাবাদ (Islamabad) ও ওয়াশিংটন (Washington)। ‌

পাকিস্তানের প্রথমসারির দৈনিক ডন‌ বৃহস্পতিবার এক রিপোর্টে জানিয়েছে, আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কপোরেশন এজেন্সি (American Defence Security Agency) মার্কিন কংগ্রেসকে এক রিপোর্টে পাকিস্তানকে দীর্ঘমেয়াদে বিপুল অংকের অস্ত্র বিক্রির কথা অবহিত করেছে।

পাকিস্তানকে নয়া মার্কিন সহায়তার অন্যতম দিক হলো তাদের হাতে থাকা আমেরিকা তৈরি F-16 বিমানকে‌ কারিগরিভাবে সময়োপযোগী করা। পাকিস্তানের দাবি এই মার্কিন বিমানের সাহায্যে তারা ভারতের বেশ কয়েকটি রাফায়েল বিমান ভূপাতিত করেছে। ‌ সাড়ে চার দশক আগে আমেরিকা পাকিস্তানকে এই বিমান সরবরাহ করার সময় ভারত তীব্র আপত্তি জানিয়েছিল

তাৎপর্যপূর্ণ হলো মার্কিন কংগ্রেসকে ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সির পাঠানো রিপোর্টে পাকিস্তানকে এই সহায়তা দেওয়ার কারণ হিসেবে জঙ্গি দমন অভিযান একটি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিবাদের মোকাবিলায় পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করা দরকার। আর এই ভাবেই আমেরিকার বিদেশ নীতির জড়িয়ে আছে এই নয়া সামরিক সহায়তার সঙ্গে।

প্রসঙ্গত অপারেশন সিঁদুরের পর পরই ভারতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি করতে উঠে পড়ে লাগে মার্কিন প্রশাসন। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমেরিকা সফরে গিয়ে সেই চুক্তি চূড়ান্ত করার পর অফিসার পর্যায়ে তা স্বাক্ষরিত হয়েছে। ‌এবছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতকে অস্ত্র বিক্রি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একপ্রকার শর্ত করেছিলেন। প্রকাশ্যেই জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রীকে তিনি মার্কিন অস্ত্র কেনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ‌

চলতি বছরের মে মাসে ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা কর্তা আসিম মুনির হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠকে সামরিক সহায়তার বিষয়টি চূড়ান্ত করে আসেন। ‌

বলাই বাহুল্য, পাকিস্তানকে মার্কিন সামরিক সহায়তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। পাশাপাশি চিন এই বোঝাপড়াকে কীভাবে নেবে তা‌ নিয়েও কূটনৈতিক মহলে কৌতূহল আছে।‌ ভারতের বিরুদ্ধে সর্বশেষ সামরিক সংঘাতে আমেরিকার F-16 এর পাশাপাশি চিনের তৈরি বিমানও ব্যবহার করে পাকিস্তান। চিনের সঙ্গেও ইসলামাবাদের দীর্ঘমেয়াদি সামরিক চুক্তি রয়েছে। কূটনৈতিক মহলের একাংশের মতে চিন এবং ভারত, দুই দেশকেই চাপে রাখা কৌশল ট্রাম্পের। ‌


```