Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Trump Gold Card: ‘গোল্ড কার্ড’ চালু করলেন ট্রাম্প, ১০ লক্ষ ডলার দিলেই আজীবন থাকার সুযোগ আমেরিকায়

যুক্তরাষ্ট্র চালু করল ট্রাম্পের নতুন ‘গোল্ড কার্ড’ স্কিম। ১০ লক্ষ ডলারের বিনিময়ে মিলবে স্থায়ী বসবাসের সুযোগ।

Trump Gold Card: ‘গোল্ড কার্ড’ চালু করলেন ট্রাম্প, ১০ লক্ষ ডলার দিলেই আজীবন থাকার সুযোগ আমেরিকায়

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 December 2025 07:44

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ইমিগ্রেশন প্ল্যান (Trump Gold Card)। এই নতুন ব্যবস্থায় ১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করলেই আবেদনকারী পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি (Donald Trump Visa Plan)। বৃহস্পতিবার ভোরে এই প্রকল্প চালু করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, “আমাদের কোষাগার এখন ফুলেফেঁপে উঠবে (Permanent Residency USA)।”

একই দিনে লঞ্চ করা হয়েছে ‘ট্রাম্প গোল্ড কার্ড’-এর আলাদা ওয়েবসাইট, যেখানে অনলাইনে আবেদন গ্রহণও শুরু হয়ে গেছে। ভিসা অনুমোদনের প্রক্রিয়া হবে দ্রুত, তবে আবেদনকারীদের প্রতিটি ধাপে গুনতে হবে মোটা অঙ্কের ফি। বড় বড় সংস্থাগুলিও এই স্কিমের মাধ্যমে টাকার বিনিময়ে যে কোনও বিদেশি কর্মীকে আমেরিকায় এনে স্থায়ীভাবে রেখে দিতে পারবে।

লঞ্চ ইভেন্টে অত্যন্ত উচ্ছ্বসিত ট্রাম্প জানান, এই প্রোগ্রাম গ্রিন কার্ডের মতো হলেও সুবিধা আরও বেশি। তাঁর দাবি, প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিন ধরে চলা নিয়োগ সংকট এবার অনেকটাই কমবে। তিনি জানান, অ্যাপল সিইও টিম কুকই প্রথম তাঁকে এই কথা বলেছিলেন।

তবে বক্তব্যে ছিল খানিক অনুযোগও। ট্রাম্পের কথায়, এতদিন অনেক প্রতিভাবান গ্র্যাজুয়েট ভিসা অনিশ্চয়তার কারণে ভারত, চিন বা ইউরোপে চলে যেতে বাধ্য হতেন। কিন্তু ‘ট্রাম্প গোল্ড কার্ড’-এর মাধ্যমে কোম্পানিগুলো এখন তাদের প্রয়োজনীয় বিদেশি কর্মীদের স্থায়ীভাবে আমেরিকায় রাখার ব্যবস্থা করতে পারবে। তিনি এ দিন দুটি আলাদা ক্যাটেগরি ঘোষণা করেন—ব্যক্তিগত এবং কর্পোরেট গোল্ড কার্ড।

ব্যক্তিগত আবেদনকারীদের জন্য: Trump Gold Card (Individual)

  • আবেদন করতে হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ১৫,০০০ ডলার প্রসেসিং ফি জমা দিতে হবে।
  • আবেদন বাতিল হলেও এই টাকা ফেরত দেওয়া হবে না।
  • প্রয়োজনীয় নথি জমা এবং ফি দেওয়ার পর দ্রুত প্রক্রিয়া শুরু হবে।
  • যাচাই শেষে আবেদনকারীকে দিতে হবে ১০ লক্ষ মার্কিন ডলার।
  • আবেদনকারীর প্রোফাইল অনুযায়ী অতিরিক্ত কিছু ফিও ধার্য হতে পারে।

কর্পোরেট স্পনসরদের জন্য: Trump Corporate Gold Card

  • কোনও কোম্পানি এক বা একাধিক বিদেশি কর্মী নিয়োগ দিতে চাইলে এই ভিসায় আবেদন করতে হবে।
  • প্রতি কর্মীর জন্য ১৫,০০০ ডলার প্রসেসিং ফি নির্ধারিত।
  • যাচাই শেষে দিতে হবে ২০ লক্ষ মার্কিন ডলার—যা ব্যক্তিগত গোল্ড কার্ডের দ্বিগুণ।
  • তবে কোম্পানি চাইলে আগের স্পনসরশিপ বাতিল করে একই টাকায় নতুন কর্মীকে স্পনসর করতে পারবে, অতিরিক্ত ২০ লক্ষ ডলার দিতে হবে না।
  • এই ভিসায় প্রতি বছর ১% মেইনটেন্যান্স ফি এবং ৫% ট্রান্সফার ফি দিতে হবে।
  • এই টাকার মধ্যে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের খরচও অন্তর্ভুক্ত।

```