জাপানের হোনশু উপকূলে বুধবার ৬.৫ মাত্রার ভূমিকম্প, পরপর তিন দিনে তৃতীয় কম্পন। এখনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবে উদ্বেগ বাড়ছে।

ভূমিকম্প
শেষ আপডেট: 10 December 2025 21:57
দ্য ওয়াল ব্যুরো: জাপানে একের পর এক ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে (Japan Earthquake)। বুধবার আবারও কেঁপে উঠল দেশটির হোনশু-র পূর্ব উপকূল (Honshu Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫ (Magnitude 6.5 Earthquake), যা জাপানি সিসমিক স্কেলে ধরা পড়েছে ৫.৯। ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি থেকে প্রায় ১৬২ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার নীচে (Depth 30 km)।
তবে স্বস্তির বিষয়, এই কম্পনের পরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি (No Tsunami Warning) এবং এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি (No Major Damage)। বুধবারের এই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পূর্ব আওমোরি এবং হোক্কাইদো প্রিফেকচারে (Aomori, Hokkaido Shaking)।
কিন্তু আতঙ্কের মূল কারণ অন্যত্র, এটি জাপানে পরপর তিন দিনের ভূমিকম্পের তৃতীয় ঘটনা। সোমবার ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল দেশ (Magnitude 7.6 Japan)। পরদিন মঙ্গলবার হোনচো শহরে অনুভূত হয়েছিল ৬.৭ মাত্রার কম্পন (Honcho 6.7 Quake)। সোমবারের ধাক্কায় এখন পর্যন্ত ৫১ জন আহত হয়েছেন (51 Injured in Japan Quake), এবং সেই সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে প্রশাসন।
একাধিক ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়ে সতর্ক করছে আন্তর্জাতিক সংস্থাগুলিও (Global Seismic Alert)। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, আগামী কয়েক দিনে আরও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাপানের ভূমিকম্পপ্রবণ ভূখণ্ডে তাই নতুন করে বাড়ছে উদ্বেগ।