Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আমেরিকায় 'ভূতুড়ে ভোটার' ছাঁটতে ট্রাম্পের নয়া নিদান, দৃষ্টান্ত দিলেন ভারতের

ট্রাম্পের এই এক্সিকিউটিভ নির্দেশে স্বাক্ষরের আগে দেশের রিপাবলিকান ন্যাশনাল কমিটি একটি ভোটার রেজিস্ট্রেশন সংরক্ষণ নিয়ে সমীক্ষা চালায়।

আমেরিকায় 'ভূতুড়ে ভোটার' ছাঁটতে ট্রাম্পের নয়া নিদান, দৃষ্টান্ত দিলেন ভারতের

দেশের নাগরিকদের প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় ভোট সুরক্ষা দেবে এই আইন।

শেষ আপডেট: 26 March 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মতো নির্বাচন প্রক্রিয়া চালু করতে এক বিরাট বৈপ্লবিক সংশোধনীতে স্বাক্ষর করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (মার্কিন সময় অনুসারে) এ সংক্রান্ত একটি নির্দেশিকায় সই করে সেদেশের নির্বাচনী বিধি ও নিয়মকানুনে আমূল পরিবর্তন নিয়ে এলেন তিনি। ট্রাম্পের দাবি, এতকাল আমেরিকার ভোট প্রক্রিয়ায় অসংখ্যা ত্রুটিবিচ্যুতি ছিল। এই সংশোধিত নির্দেশিকায় তা মিটবে। দেশের নাগরিকদের প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় ভোট সুরক্ষা দেবে এই আইন।

ট্রাম্পের এই এক্সিকিউটিভ নির্দেশে স্বাক্ষরের আগে দেশের রিপাবলিকান ন্যাশনাল কমিটি একটি ভোটার রেজিস্ট্রেশন সংরক্ষণ নিয়ে সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় আমেরিকাতেও বহু ভূতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। আরএনসি প্রাদেশিক সরকারগুলির কাছ থেকে ভোটার লিস্ট চেয়ে পাঠিয়েছিল। যার ভিত্তিতে ৪৮টি প্রাদেশিক সরকার এবং ওয়াশিংটন ডিসি একমত হয়েছে যে, দেশের ভোটারদের জানার অধিকার আছে যে কীভাবে মার্কিন সরকার অবৈধ বসবাসকারীদের ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলছে। এর মধ্যে মৃত ব্যক্তি এবং আমেরিকায় বর্তমানে বসবাস না করা ভোটারদেরও তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

ট্রাম্প এও ঘোষণা করেছেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু নির্বাচনী সংস্কার আনা হবে। ট্রাম্পের ওই নির্দেশে স্পষ্ট করে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার দৃষ্টান্ত তুলে নামোল্লেখ করা রয়েছে। উদাহরণ হিসেবে ভারত ও ব্রাজিলের নাম করে বলা হয়েছে, এই দুই দেশে আধুনিক-বিজ্ঞানসম্মত ভোটার পরিচয়পত্র বা চিহ্নিতকরণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। নির্দেশে এক জায়গায় বলা আছে, আমেরিকা স্বশাসিত সরকারের প্রথম উদাহরণ হলেও এখানে নাগরিকদের ভোট সুরক্ষায় এবং অতি প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থায় গলদ রয়ে গিয়েছে। বর্তমান যুগের অনেক উন্নত দেশ এমনকী ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশেও বায়োমেট্রিক ডেটাবেস পদ্ধতিতে ভোটারদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। যেখানে আমেরিকা এযুগেও নাগরিকত্বের জন্য স্বঘোষিত দাবির উপরেই নির্ভর করে রয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রাদেশিক সরকারগুলি নির্বাচনী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিক ও আইনি পদক্ষেপ করুক এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ভোটার তালিকা তুলে দিক। প্রাদেশিক সরকারগুলির যে নির্বাচনী আধিকারিক এই নির্দেশ অমান্য করবেন তাদের কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে।

মার্কিন নাগরিকত্বের প্রমাণপত্র

অ-মার্কিনদের ভোটদান ঠেকাতে পরিচয়পত্রের দিকে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। যদিও এ ধরনের কাজ এমনিতেই বেআইনি। এই ধরনের ভোটারদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা ও দেশ থেকে বিতাড়নের মতো আইন চালু আছে। তা হলেও এবার থেকে মার্কিন নাগরিকত্বের বৈধ লিখিত প্রমাণপত্র লাগবে ভোটারদের। দেশের বিভিন্ন সংস্থা নির্বাচনী অফিসের সঙ্গে যৌথভাবে এই তথ্য মিলিয়ে ভূতুড়ে ভোটার খুঁজে বের করার কাজ করবে।

এ বিষয়ে ভোটাধিকার সংক্রান্ত সংস্থাগুলি এর মধ্যে বিপদের গন্ধ পাচ্ছেন। কারণ সংস্থাগুলির দাবি, দেশের প্রায় ৯ শতাংশ অর্থাৎ ২ কোটি ১৩ লক্ষ ভোটারের মার্কিন নাগরিকত্বের যথাযথ প্রমাণপত্র নেই। তাই এই তৎপরতায় তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হতে পারে। আরও একটি সমস্যা খাড়া হয়েছে বিবাহিত মহিলাদের নিয়ে। যাঁরা সদ্য বিয়ের পর নাম-পদবি পরিবর্তন করে ফেলেছেন। জন্মপত্র অনুযায়ী তাঁদের নাগরিকত্বের প্রমাণ যে নামে বর্তমানে নতুন নামে কোনও রেজিস্ট্রেশন না থাকায় তাঁরাও বাদ পড়তে পারেন তালিকা থেকে। ট্রাম্পের নির্দেশে এও আছে যে, আমেরিকার নাগরিক নন, এমন ব্যক্তিরা দলগুলিকে অনুদান পাঠাতে পারবেন না।


```