প্রথম দলে রয়েছেন ১০ জন অভিযুক্ত। ৫ ভারতীয়, ১ পাকিস্তানি, ১ নেপালি, ২ ফিলিপিনো, ১ মিশরীয়, এরা আসল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও তোলে এবং শেয়ার করে।

আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়
শেষ আপডেট: 16 March 2026 08:46
দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পশ্চিম এশিয়ার যুদ্ধ (Middle East Tension) ঘিরে ভুয়ো ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৯ জন ভারতীয় (19 Indians Arrested)। তদন্তে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনেক ভিডিওই ছিল বানানো, ভুলভাবে ব্যবহার করা বা এআই দিয়ে তৈরি, যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
কী অভিযোগ?
আমিরশাহির অ্যাটর্নি-জেনারেল হামাদ সইফ আল শামসি (Hamad Saif Al Shamsi) জানিয়েছেন, অনলাইনে নজরদারিতে তিন ধরনের কাজ ধরা পড়ে-
অভিযুক্তদের তালিকা
প্রথম দলে রয়েছেন ১০ জন অভিযুক্ত। ৫ ভারতীয়, ১ পাকিস্তানি, ১ নেপালি, ২ ফিলিপিনো, ১ মিশরীয়, এরা আসল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও তোলে এবং শেয়ার করে।
দ্বিতীয় দলে আছেন ৭ জন। যার মধ্যে ৫ ভারতীয়, ১ নেপালি, ১ বাংলাদেশি রয়েছে। অভিযুক্তরা এআই দিয়ে তৈরি বা বিদেশের ভিডিও আমিরশাহির ঘটনা বলে ছড়িয়েছিল।
তৃতীয় দলে আছেন ৬ জন। ৫ ভারতীয়, ১ পাকিস্তানি, এঁদের বিরুদ্ধে ইরানকে সমর্থন করে ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়া আরও দু’জন ভারতীয়ের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছে।
শাস্তি কী হতে পারে?
আমিরশাহির আইনে এই ধরনের ভুয়ো ভিডিও বা ভুল তথ্য ছড়ানোয় কমপক্ষে ১ বছরের জেল এবং অন্তত ১ লক্ষ দিরহাম জরিমানা হতে পারে।
প্রশাসনের বক্তব্য
প্রশাসনের মতে, AI ভিডিও, বিদেশের ঘটনা আমিরশাহির বলে দাবি করা, শিশুদের আবেগ ব্যবহার করা বা আতঙ্ক ছড়ানোর মতো কাজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।