Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের হেনস্থা, মারধর-লুটপাট করে জেলে ২ ভারতীয় যুবক

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের হেনস্থা ও লুটপাট করে দুই ভারতীয় যুবক। আদালত তাদের পাঁচ বছরেরও বেশি জেলের সাজা দিল শুক্রবার।

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের হেনস্থা, মারধর-লুটপাট করে জেলে ২ ভারতীয় যুবক

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 4 October 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে গিয়ে যৌনকর্মীদের সঙ্গে অসভ্যতা। তাদের প্রথমে মারধর করে যাবতীয় কিছু লুটে নেয় দুই ভারতীয় যুবক।

ঘটনায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। চুরির কথা স্বীকার করে নেন অরক্কিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মায়িলারাসন (২৭)। দোষী সাব্যস্ত করে তাঁদের পাঁচবছর জেলের সাজা শোনাল সিঙ্গাপুর প্রশাসন।

জানা গেছে, শুক্রবার আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের জেল ও ১২ বেত্রাঘাতের সাজা শুনিয়েছে।

ঘটনার সূত্রপাত, গত ২৪ এপ্রিল। ছুটি কাটাতে সিঙ্গাপুরে পৌঁছন ওই দুই যুবক। দু'দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় তাঁদের ডাকেন দুই যৌনকর্মী। দুই মহিলার ফোন নম্বর দিয়ে সেদিন চলে যায় তারা।

এরপর অরক্কিয়া তাঁর সঙ্গী রাজেন্দ্রনকে বলেন, তাঁদের টাকার দরকার, তাই ওই মহিলাদের ডাকতে হবে এবং হোটেলে গিয়ে লুটপাট করতে হবে। পরিকল্পনা মতো তারা প্রথমে এক মহিলার সঙ্গে সন্ধ্যা ৬টা নাগাদ হোটেলরুমে দেখা করেন। ঘরে ঢুকেই দুই মহিলার হাত-পা জামাকাপড় দিয়ে বেঁধে ফেলে এবং চড়-থাপ্পড় মারতে শুরু করে। এরপর তাঁর কাছ থেকে গয়না, ২,০০০ সিঙ্গাপুর ডলার নগদ, পাসপোর্ট ও ব্যাঙ্কের কার্ড ছিনিয়ে নেয়।

সেই রাতেই ১১টা নাগাদ দ্বিতীয় এক মহিলার সঙ্গে আরেকটি হোটেলে দেখা করার ব্যবস্থা করে ওই দুই যুবক। সেখানে পৌঁছে তারা মহিলাকে হাত ধরে টেনে নিয়ে যায় এবং রাজেন্দ্রন তাঁর মুখ চেপে ধরে যাতে চিৎকার করতে না পারেন। এরপর তার কাছ থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার নগদ, দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট লুট করে। শেষে ঘর থেকে না বেরনোর হুমকি দেওয়া হয়।

প্রথম মহিলা কিছু না বললেও দ্বিতীয় মহিলা পরেরদিন একজনকে সবটা বলেন। তিনিই পুলিশে অভিযোগ দায়ের করতে সাহায্য করেন এবং সিসিটিভি দেখে দুই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।

আদালতে দোষ স্বীকারের সময় দু’জনই আর্থিক সমস্যার কথা তুলে ধরে কম শাস্তির আবেদন করে। অরক্কিয়া অনুবাদকের মাধ্যমে জানায়, গত বছর তাঁর বাবা মারা গিয়েছেন। তিন বোন রয়েছে, এক জনের বিয়ে হয়ে গেলেও আর্থিক অবস্থা ভীষণ খারাপ। তাই বাধ্য হয়েছে এ কাজ করতে। রাজেন্দ্রনের দাবি, ভারতে তার স্ত্রী ও সন্তান একা থাকে। সংসার চালাতে পারছে না সে অর্থের অভাবে। তাই এমন করে বসেছে।


```