দোষী ভাইদের তৈরি সাভানি গ্রুপ নামে ব্যবসায়িক নেটওয়ার্কটি বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার উপার্জনের জন্য এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল।

মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত ২ ভাই
শেষ আপডেট: 13 March 2026 00:17
দ্য ওয়াল ব্যুরো: পেনসিলভানিয়ার বাসিন্দা দুই ভারতীয় বংশোদ্ভূত ভাই (Indian-Origin Brothers), ভাস্কর সাভানি (Bhaskar Savani) (৬০) এবং অরুণ সাভানিকে (Arun Savani) (৫৮) প্রতারণার চক্র (US Multi-State Fraud) পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত। এই চক্রে ভিসা প্রতারণা, স্বাস্থ্যসেবা প্রতারণা, আর্থিক তছরূপ এবং কর ফাঁকির মতো গুরুতর অপরাধ জড়িত ছিল।
দোষী ভাইদের তৈরি সাভানি গ্রুপ নামে ব্যবসায়িক নেটওয়ার্কটি বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার উপার্জনের জন্য এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল।
ভাস্কর সাভানি, পেশায় একজন ডেন্টিস্ট, স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতারণার (Healthcare Fraud) সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অভিযুক্তরা বিভিন্ন কোম্পানি ও সহযোগী সংস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদী অপরাধী কার্যক্রম চালিয়েছেন, মূলত নিজেদের আর্থিক লাভের জন্য সরকারি প্রকল্পের সুবিধা ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন করতে চেয়েছিল।
কী কী প্রতারণা করা হয়েছে
H-1B ভিসা প্রতারণা: সাভানি গ্রুপ বিদেশি কর্মীদের নিয়োগের জন্য ভুয়ো ভিসার (Fake Visa) আবেদন জমা দিত। অধিকাংশ কর্মী ভারতীয় ছিলেন এবং নিয়োগ পাওয়ার পর তাদেরকে বিভিন্ন ফি দিতে বাধ্য করা হতো এবং বেতনের একটি অংশ গ্রুপের কাছে ফেরত দিতে হতো।
ভুয়ো মেডিকেইড বিল: কখনও কখনও লাইসেন্স না থাকা ডেন্টিস্টরা চিকিৎসা করতেন, আর কোনও ডেন্টিস্ট বাস্তবে বিদেশে থাকলে তাঁর নাম ব্যবহার করে বিল করা হতো।
আর্থিক তছরূপ: স্বাস্থ্যসেবা প্রতারণার (Medical Fraud) আয় লুকানোর জন্য তারা জটিল ব্যাঙ্ক নেটওয়ার্ক ব্যবহার করেছে।
কর প্রতারণা: ব্যক্তিগত আয় ও কর্মচারীদের আয় লুকিয়ে তারা প্রায় ২.৭ মিলিয়ন ডলারের কর ফাঁকি (Tax Fraud) দিয়েছে।
অনুমোদিত চিকিৎসা যন্ত্র: 'Not For Human Use' লেখা প্রোটোটাইপ ডেন্টাল ইমপ্লান্ট রোগীর অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে।
অভিযুক্ত ভাইদের সহকর্মী আলেকজান্দ্রা রাদোমিয়াকও দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
সর্বোচ্চ শাস্তি:
২০২৬ সালের জুলাই মাসে তাদের সাজা ঘোষণা হবে। এরমধ্যে ভাস্করের শাস্তি ঘোষণা হবে ৮ তারিখ এবং অরুণের ৯ তারিখ। অন্যদিকে, এই কাণ্ডের পরই সোশ্যাল মিডিয়ায় এফবিআই ডিরেক্টর কুশ প্যাটেলের সঙ্গে দুই ভাইয়ের একটি ছবি বিতর্ক বাড়িয়েছে।