মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে থাকা ১৫ সদস্যের পরিষদে (UNSC) বুধবার এই প্রস্তাব পাস হয়। ১৩টি দেশ পক্ষে ভোট দেয়, বিপক্ষে কেউ যায়নি। তবে স্থায়ী সদস্য চিন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে।

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে ভোট ভারতের
শেষ আপডেট: 12 March 2026 16:57
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-আমেরিকার যৌথ অভিযানে (Israel-US Strikes on Iran) দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর (Khamenei Death) পরই আরবদুনিয়ায় তীব্র আঘাত করেছে ইরান (Iran War)। হরমুজ প্রণালীও কার্যত অচল করে দেওয়া হয়েছে। এর জেরে বিশ্বজুড়ে এখন চরম উত্তেজনার পরিস্থিতি। এর প্রেক্ষিতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) পেশ করা হল একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। ইরানের হামলা নিন্দা করে এবং দ্রুত আক্রমণ বন্ধ করার দাবি জানিয়ে পেশ হওয়া প্রস্তাবে সহ-পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে ভারতও।
মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে থাকা ১৫ সদস্যের পরিষদে (UNSC) বুধবার এই প্রস্তাব পাস হয়। ১৩টি দেশ পক্ষে ভোট দেয়, বিপক্ষে কেউ যায়নি। তবে স্থায়ী সদস্য চিন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে। ভারতের অবস্থান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) বক্তব্যের সঙ্গেই মিল রেখে, যেখানে তিনি ইরানের হামলাকে প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেই কঠোর ভাষায় নিন্দা করেছিলেন।
এই প্রস্তাবে ভারতের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, ভূটান, কানাডা, মিশর, ফ্রান্স, জার্মানি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নরওয়ে, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, স্পেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা, ইয়েমেন-সহ ১৩৫টি দেশ।
প্রস্তাবে স্পষ্ট জানানো হয়, বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত।
প্রস্তাবের মূল বক্তব্য ছিল,
ইরানের হামলায় আবাসিক এলাকা ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও সমর্থনযোগ্য নয়। তাই তেহরানকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন সম্পূর্ণভাবে মানার আহ্বান জানায় UNSC।
অন্যদিকে, রাশিয়ার পেশ করা পাল্টা প্রস্তাব পর্যাপ্ত সমর্থন পায়নি। সেই প্রস্তাবে ইরান, ইজরায়েল, আমেরিকা বা উপসাগরীয় দেশগুলোর নাম মোটেই উল্লেখ ছিল না, শুধু সামরিক কার্যক্রম বন্ধের কথা বলা হয়েছিল। ফলে সেটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় ৯ ভোট পায়নি।
এই প্রথমবার এত বড় গোষ্ঠী একসঙ্গে ইরানের হামলা ও হুমকির বিরুদ্ধে অবস্থান নিল। তাই আন্তর্জাতিক কূটনীতিতে এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।