Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা খারিজ! ‘আদালত, আক্রোশ উগরে দেওয়ার মঞ্চ নয়’

এই প্রথম নয়। এর আগেও ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু আদালতের একের পর এক সিদ্ধান্ত তাঁর দাবিকে ধাক্কা দিচ্ছে বলেই মনে করছে ওয়াশিংটনের রাজনৈতিক মহল।

ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা খারিজ! ‘আদালত, আক্রোশ উগরে দেওয়ার মঞ্চ নয়’

ডোনাল্ড ট্রাম্প।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 23:40

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নিউ ইয়র্ক টাইমস-এর (NYT) বিরুদ্ধে করা ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা খারিজ করে দিলেন ফ্লোরিডার আদালত (Federal Court))। 

শুক্রবার মামলাটি খারিজের সময়ে বিচারপতি স্টিভেন মেরিডে কড়া ভাষায় বলেন, আদালতকে প্রতিশোধের মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না।

বিচারকের মন্তব্য, “অভিযোগপত্রের কাজ হল অভিযোগের প্রকৃতি ও বিষয়বস্তু সুনির্দিষ্টভাবে জানানো। আদালত কোনও প্রতিপক্ষকে গালিগালাজ করার মঞ্চ নয়।”

সপ্তাহের শুরুতেই ট্রাম্প এই মামলা দায়ের করেছিলেন চার সাংবাদিক ও তিনটি প্রতিবেদনের বিরুদ্ধে। ট্রুথ সোশালে ক্ষোভ উগরে দিয়ে তিনি NYT-কে আখ্যা দিয়েছিলেন “ডেমোক্র্যাটদের মুখপত্র, আমেরিকার ইতিহাসের অন্যতম অধঃপতিত সংবাদপত্র।”

তাঁর অভিযোগ, পত্রিকাটি কার্যত কমলা হ্যারিসকে সমর্থন করে অবৈধ প্রচার চালিয়েছে। প্রেসিডেন্টের ভাষায়, “এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বেআইনি প্রচার অনুদান।”

অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস মামলাটিকে “নিরর্থক ও ভয় দেখানোর চেষ্টা” বলে উড়িয়ে দিয়েছে। তাদের মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার জানান, “স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।”

এই প্রথম নয়। এর আগেও ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন—ABC নিউজ, CBS নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে মিডিয়া মোগল রুপার্ট মার্ডক পর্যন্ত। কিন্তু আদালতের একের পর এক সিদ্ধান্ত তাঁর দাবিকে ধাক্কা দিচ্ছে বলেই মনে করছে ওয়াশিংটনের রাজনৈতিক মহল।


```