Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহারাজ বৃদ্ধ হয়েছেন! ৮ যুদ্ধ থামালেও নিজের ছাতা বন্ধ করতে পারেন না ট্রাম্প, ভিডিও ভাইরাল

মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক শিষ্য ইজরায়েল সহ আরব দুনিয়া সফরের আগে বিশ্বজুড়ে টিককারির শিকার হলেন ট্রাম্প।

মহারাজ বৃদ্ধ হয়েছেন! ৮ যুদ্ধ থামালেও নিজের ছাতা বন্ধ করতে পারেন না ট্রাম্প, ভিডিও ভাইরাল

এয়ারফোর্স ওয়ানে ওঠার মুখে ট্রাম্প বিব্রত হলেন বেয়াদপ ছাতা নিয়ে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 October 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: ৮টি যুদ্ধ থামানোর দাবিদার ডোনাল্ড ট্রাম্প নিজের ছাতা বন্ধ করতে পারেন না। মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক শিষ্য ইজরায়েল সহ আরব দুনিয়া সফরের আগে বিশ্বজুড়ে টিককারির শিকার হলেন ট্রাম্প। সফর শুরুর আগে রওনা দেওয়ার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ তথা হামাস-ইজরায়েল সংঘর্ষ বন্ধ দিয়ে গালভরা কথাও বলেন। কিন্তু, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার মুখে ট্রাম্প বিব্রত হলেন বেয়াদপ ছাতা নিয়ে।

স্থানীয় সময় অনুযায়ী রবিবার ৭৯ বছরের প্রেসিডেন্ট মেরিল্যান্ডের যৌথ প্রতিরক্ষা ঘাঁটি অ্যান্ড্রুজে যখন বিমানে উঠছিলেন, তখন ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছিল। গাড়ি থেকে একটি পেল্লাই কালো ছাতা নিয়ে নামেন ট্রাম্প। সেটা মাথায় দিয়ে বিমানের সিঁড়ির দিকে এগিয়ে যান। ঠিক যখন বিমানের দরজা দিয়ে ঢোকার কথা, তখনই স্বভাবসিদ্ধভাবে অস্বস্তিতে পড়ে যান দুনিয়ার সর্বশক্তিমান প্রেসিডেন্ট। তিনি বিমানে ঢোকার দরজায় আটকে যান ছাতা বন্ধ না করতে পারায়।

কয়েক সেকেন্ড যুদ্ধ চলে ছাতা ও ট্রাম্পের মধ্যে। তাঁর অস্বস্তি কাটাতে প্রেসিডেন্টের এক দেহরক্ষী বিমানের ভিতর থেকে হাত বাড়িয়ে ট্রাম্পের কাছ থেকে ছাতাটি কাত করে নিয়ে নেন। ট্রাম্প ভিতরে ঢুকে গেলে, অত্যন্ত সহজে সেই ছাতাটি বন্ধ করে নেন সিকিউরিটির লোকটি। খুবই তাড়াতাড়ি ঘটনাটি ঘটে গেলেও তা নজর এড়ায়নি শ্যেনদৃষ্টির সোশ্যাল মিডিয়ার। সঙ্গে সঙ্গে নানা কটুকথার শিকার হন দোর্দণ্ডপ্রতাপ ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ার এক সদস্য ছবিটি পোস্ট করে লিখেছেন, ট্রাম্প নিজের ছাতাও বন্ধ করতে পারেন না। গোটা দেশকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। তবে এটাই প্রথমবার নয়। ট্রাম্প এর আগেও ছাতা-দুর্ভোগে ভুগেছেন। ২০১৮ সালের অক্টোবরে বৃষ্টির মধ্যে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময়েও ছাতা বন্ধ করতে নাকাল হন ট্রাম্প।

 Beta Trump can’t close his own umbrella. 

Embarrassing day for our nation. pic.twitter.com/cIWGuvTFxu

অতি সম্প্রতি, এ বছরেরই এপ্রিলে মার-আ-লাগো যাওয়ার ঠিক মুখে বিমানের ছোট দরজার কাছে একইভাবে ছাতা বন্ধ করতে পারছিলেন না ট্রাম্প। বেশ কিছুক্ষণ কুস্তির পর প্রেসিডেন্টের এক সহকারীর দিকে অনমিত ছাতাটিকে সমর্পণ করেন তিনি। সোশ্যাল মিডিয়া এইসব ঘটনায় চুপ করে নেই। ট্রাম্পের এই ছত্র-কীর্তি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মজা-টিপ্পনি, মিম। অনেকেই বাংলা নাটকের বিখ্যাত গান মহারাজ বৃদ্ধ হয়েছেন বলেও টিটকারি দিয়েছেন ট্রাম্পকে। তাঁদের মতে, শারীরিকভাবে সুস্থ নন তিনি এবং কেউ কেউ রাজনৈতিক নেতাদের জনমানসে ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলেন।

একজন লিখেছেন, উনি সবকিছু করতে পারেন, বিশ্বশান্তি ফিরিয়ে আনতে পারলেও নিজের ছাতা বন্ধ করতে শেখেননি। অথবা বয়সের কারণে এখন তা পারছেন না। অন্যজন তার উত্তর দিয়ে টিপ্পনি কেটে লিখেছেন, অথচ ওনাকে যদি জিজ্ঞাসা করো, তাহলে উনি বলবেন ছাতা সম্পর্কে আমি যা জানি, এই পৃথিবীতে ততটা তেমন কেউ জানেন না।


```