ভারতীয় সময় বুধবার বেশি রাতে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা বলবৎ হবে।

ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 5 June 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: ১২টি দেশে নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । ভারতীয় সময় বুধবার বেশি রাতে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা বলবৎ হবে।
মার্কিন প্রেসিডেন্ট যে ১২টি দেশকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করেছেন সেগুলি হল, মায়ানমার (Myanmer), ইরান (Iran) , লিবিয়া (Lybia), আফগানিস্তান (Afganistan), চাদ (Chad), কঙ্গো প্রজাতন্ত্র (Congo republic), ইকুয়েটোরিয়াল গিনি (Equtorial Guinea), ইরিত্রিয়া (Iratria), হাইতি (Haiti), সোমালিয়া (Somalia), সুদান (Sudan) ও ইয়েমেন (Yemen)।
ট্রাম্প তাঁর প্রথম দফাতেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার একই সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত বিদেশি পড়ুয়াদের ভিসা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প মনে করছেন, ছাত্র সেজে বহু খারাপ মানুষ আমেরিকায় ঢুকে পড়েছে। তাদের বের করে দিতে না পারলে আমেরিকায় জীবনযাত্রা ঝুঁকির মধ্যে থেকে যাবে। ইতিমধ্যে তাঁর প্রশাসন চিনা কমিউনিস্ট খেদাও অভিযান শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর নির্বাহী আদেশে আরও কয়েকটি দেশের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন। সেগুলি হল, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন ও টোগো। দুটি তালিকার কোনওটিতেই ভারত, বাংলাদেশ নেই।
কেন এই নিষেধাজ্ঞা? ট্রাম্পের ভিডিও বার্তা থেকে তাঁর দেশেরও অনেকের এই সিদ্ধান্তে যুক্তি স্পষ্ট হয়নি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে ইহুদিদের একটি অনুষ্ঠানে হামলা হয়। তাতে ইজরায়েলের দুই তরুণ কূটনীতিক নিহত হন। ট্রাম্প তাঁর সামাজিক যোযোগাগ মাধ্যম ট্রুথ স্পেশ্যালে জানিয়েছেন, ওই ঘটনার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও ওই ঘটনায় ধৃত ব্যক্তি মিশনের বাসিন্দা। কিন্তু নিষেধাজ্ঞার তালিকায় মিশর নেই।