Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্রাম্পের হুঙ্কারে যুদ্ধের মেঘ! ইরানের নাগরিকদের ‘দ্রুত’ দেশ ছাড়ার নির্দেশ

পরমাণু চুক্তি না হলে সামরিক পদক্ষেপ! ট্রাম্পের কড়া বার্তার পর ইরান ঘিরে বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

ট্রাম্পের হুঙ্কারে যুদ্ধের মেঘ! ইরানের নাগরিকদের ‘দ্রুত’ দেশ ছাড়ার নির্দেশ

ডোনাল্ড ট্রাম্প

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 February 2026 15:28

দ্য ওয়াল ব্যুরো: পরমাণু চুক্তিতে সই না করলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক আলোচনায় ফল না মিললে শক্তি প্রয়োগের পথেই হাঁটতে হতে পারে। তাঁর এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে শুরু করেছে।

আমেরিকার কথায়, ইরানকে কোনও ভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই তিন দফা বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আগামী শুক্রবার ভিয়েনায় ফের আলোচনায় বসার কথা রয়েছে। তার আগেই ট্রাম্পের এই কড়া বার্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তিনি জানিয়েছেন, ইরানের আচরণে তিনি হতাশ এবং কূটনৈতিক আলোচনারও একটি সীমা আছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও সম্ভাব্য সামরিক অভিযানের নির্দিষ্ট সময়সূচি তিনি জানাননি।

এই প্রেক্ষাপটে ইরানকে ঘিরে উদ্বেগের পারদ চড়ছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় একাধিক দেশ তাদের নাগরিকদের সতর্কবার্তা জারি করেছে। ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে।

একইভাবে ব্রিটেন ইরান থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে। ব্রিটিশ বিদেশ দপ্তর জানিয়েছে, তেহরানে তাদের দূতাবাস আপাতত দূর থেকে কাজ চালাবে। মার্কিন দূতাবাসের কর্মীদেরও সতর্ক করা হয়েছে। গুরুত্বপূর্ণ নয় এমন কর্মীদের দ্রুত ইজরায়েল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত ছাড়াও চীন, কানাডা, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড-সহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। পোল্যান্ডের বিদেশ মন্ত্রক পরিস্থিতি বিবেচনা করে ইজরায়েল ও লেবানন থেকেও নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলি জানিয়েছে।
 


```