Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের 'বাণিজ্য যুদ্ধ' শুরু? স্টিল-অ্যালুমিনিয়াম আমদানিতে দ্বিগুণ শুল্ক বসাল আমেরিকা

বুধবার, মধ্যরাতের পর থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে। তবে ব্রিটেন এ থেকে আপাতত ছাড় পেয়েছে।

ট্রাম্পের 'বাণিজ্য যুদ্ধ' শুরু? স্টিল-অ্যালুমিনিয়াম আমদানিতে দ্বিগুণ শুল্ক বসাল আমেরিকা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 4 June 2025 08:52

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নিরাপত্তা (National safety) এবং শিল্প খাতকে (industry) সুরক্ষা দেওয়ার যুক্তি! আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের (steel, aluminium) ওপর শুল্ক দ্বিগুণ (tariff double) করে একধাপে ৫০ শতাংশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার মধ্যরাতের পর থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে। তবে ব্রিটেন (UK) এ থেকে আপাতত ছাড় পেয়েছে।

ট্রাম্পের সই করা সরকারি আদেশ অনুযায়ী, স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বিভিন্ন পণ্যও এই শুল্কের আওতায় আসবে। ট্রাম্প বলেন, ‘অত্যন্ত কম দামে আমদানি করা পণ্যগুলো আমাদের শিল্প খাতের জন্য ক্ষতিকর। এই উচ্চ শুল্কই সেটিকে ঠেকাতে কার্যকর হবে।’

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক তথ্য। তার গুরুত্ব উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘স্টিল ও অ্যালুমিনিয়াম খাতের বর্তমান অবস্থা তুলে ধরেছে তথ্যগুলো। তা পাওয়ার পরই আমি শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে সব দেশের জন্যই শুল্ক ৫০ শতাংশ হলেও, ব্রিটেনের ক্ষেত্রে তা এখনই বাড়ছে না। কারণ আমেরিকা-ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য কাঠামো চুক্তি কার্যকর রয়েছে, যার অধীনে ব্রিটেনের ওপর এখনও ২৫ শতাংশ হারেই শুল্ক বহাল থাকছে। তবে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আগামী ৯ জুলাই চুক্তির শর্ত ভাঙলে ব্রিটেনের ওপরও বাড়তি শুল্ক কার্যকর হতে পারে।

ট্রাম্প আরও বলেন, ‘এই বাড়তি শুল্ক নিশ্চিত করবে বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানি আমাদের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করতে পারবে না।’

উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে প্রথম স্টিলের ওপর শুল্ক আরোপ করেছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, এরপর থেকে আমেরিকায় স্টিলের পণ্যের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে।

চলতি বছর জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ফের এই বাণিজ্যনীতিগুলো চালু করেন। মার্চে তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন বেশিরভাগ আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর। যদিও কানাডার স্টিলের ওপর ৫০ শতাংশ শুল্ক দেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা থেকে তিনি সরে আসেন।


```