Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

'নিজেদের তেল নিজেরাই বুঝুন', হরমুজ নিয়ে দায় ঝাড়লেন ট্রাম্প, কতটা বাড়ল তেলের দাম?

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতার পর আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ৫% বেড়েছে।

'নিজেদের তেল নিজেরাই বুঝুন', হরমুজ নিয়ে দায় ঝাড়লেন ট্রাম্প, কতটা বাড়ল তেলের দাম?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 April 2026 15:38

দ্য ওয়াল ব্যুরো: ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক বক্তৃতার পরেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন ক্রুড অয়েলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে নজর ছিল ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি নিয়ে কী বার্তা দেন, বিশেষ করে ইরানের সঙ্গে সংঘাত বন্ধের বিষয়ে তিনি কী বলেন তা নিয়ে। কিন্তু তাঁর বক্তব্যে যুদ্ধ থামানোর স্পষ্ট কোনও ইঙ্গিত না মেলায় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার জেরেই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছে যায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৪ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ার ফলেই এই মূল্যবৃদ্ধি।

হোয়াইট হাউস থেকে এদিন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত দেননি ট্রাম্প। এর আগে তিনি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবারের বক্তব্যে সেই প্রসঙ্গ কার্যত অনুল্লেখিত থাকে। বরং ইরানের উপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দেন তিনি, যা আন্তর্জাতিক বাজারে নেতিবাচক সেন্টিমেন্ট তৈরি করেছে।

শুধু যুদ্ধ পরিস্থিতিই নয়, হরমুজ প্রণালী খোলার বিষয়েও ট্রাম্পের বক্তব্য বাজারকে আশ্বস্ত করতে পারেনি। তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার তেল আসে না এবং এই রুটের উপর আমেরিকা নির্ভরশীল নয়। এমনকি ওই অঞ্চলের তেলের প্রয়োজনও তাদের নেই বলে দাবি করেন তিনি। পরিবর্তে, যেসব দেশ এই সমুদ্রপথের উপর নির্ভরশীল, তাদেরই এগিয়ে এসে হরমুজ প্রণালী খোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প এবং প্রয়োজনে সাহায্যের আশ্বাস দেন। বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য কার্যত দায়িত্ব অন্য দেশের উপর চাপানোর ইঙ্গিত দেয়, যা বাজারে হতাশা বাড়িয়েছে।

এই পরিস্থিতির প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে বলে মত বিশ্লেষকদের। ইলারা ক্যাপিটালের ডেপুটি হেড অফ রিসার্চ গরিমা কাপুর জানিয়েছেন, ইরানের শাসন পরিবর্তন এবং হরমুজ প্রণালী খোলা নিয়ে আমেরিকার ফোকাস কিছুটা সরে গিয়েছে, ফলে অনিশ্চয়তা এখনও কাটেনি। তাঁর কথায়, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। সেই কারণে আগামী দিনেও ক্রুড অয়েলের দাম উচ্চস্তরে থাকতে পারে এবং খুব দ্রুত তেলের দাম কমার সম্ভাবনা কম।
 


```