Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যুদ্ধ থামাতে ওস্তাদ,' আরব দুনিয়ায় পা রাখার আগে দাবি ট্রাম্পের, এবার লক্ষ্য পাক-আফগান সংঘর্ষ

‘যুদ্ধ মেটাতে আমি পারদর্শী’, দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানের পর এবার তাঁর নজর আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে।

'যুদ্ধ থামাতে ওস্তাদ,' আরব দুনিয়ায় পা রাখার আগে দাবি ট্রাম্পের, এবার লক্ষ্য পাক-আফগান সংঘর্ষ

ট্রাম্প (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 13 October 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ থামাতে পারেন ভালই, নোবেল পুরস্কার নয়, তাঁর একটাই লক্ষ্য, মানুষের প্রাণ বাঁচানো। ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির মাঝে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষ মেটানোর পর এবার তিনি পাক-আফগান দ্বন্দ্ব ঠিক করতে চান।

এয়ার ফোর্স ওয়ানে চড়ে আরব দুনিয়ার পথে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এদিন বলেন, 'আমি যুদ্ধ থামাতে ওস্তাদ। এটা নোবেল পাওয়ার জন্য করছি না, প্রাণ বাঁচানোর জন্যই সবটা।' তাঁর প্রশাসন এখন পর্যন্ত আটটি যুদ্ধ থামাতে সফল হয়েছে হলেও এদিন ফের দাবি করেন তিনি। বলেন, 'এটা অষ্টম যুদ্ধ, যা আমি থামিয়েছি।'

এখানেই শেষ নয়, এবার মার্কিন প্রেসিডেন্ট পাক-আফগান দ্বন্দ্বের সমাধান করতে চান। এনিয়ে বলেন, 'আমি শুনেছি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আমি বলেছি, ফিরে গিয়ে ওটারও ব্যবস্থা করব।'

শেষ কয়েকদিন ধরে পাক-আফগান সীমান্তে সংঘর্ষ চলছে বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের তরফে গুলিবর্ষণ করা হলে শনিবার পাল্টা আক্রমণ করে আফগানিস্তান। এতে ৫৮ পাক সেনার মৃত্যু হয়েছে বলেও শোনা যায়। তালিবান প্রশাসন দাবি করে, এটা ছিল ট্রেলার, দেশের মাটিতে আক্রমণ হলে আরও ভয়াবহ জবাব দিতে পারে তারা।

এনিয়েই নিজের পূর্ববর্তী কূটনৈতিক ভূমিকার কথা তুলে ট্রাম্প বলেন, 'ভাবুন ভারত ও পাকিস্তানের কথা। বহু বছর ধরে চলা সংঘর্ষ আমি একদিনেই মিটিয়েছিলাম। ওদের বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও, আমি ১০০-২০০ শতাংশ ট্যারিফ বসিয়ে দেব। তখনই মিটে যায় ব্যাপারটা। ট্যারিফ না থাকলে সেই যুদ্ধ থামানো যেত না।' তাঁর দাবি, এই কৌশলেই কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। এটা তিনি মানবিকতার খাতিরে করেছেন। শুধুই মানুষের কথা ভেবে।

ইজরায়েল-হামাস যুদ্ধ থামার পরই ট্রাম্প পৌঁছবেন আরব দুনিয়ায়। প্রথমে যাবেন জেরুজালেমে, যেখানে ইসরায়েলি সংসদ ‘কনেসেটে’ ভাষণ দেবেন। এরপর যাবেন মিশরের শার্ম এল শেখে, সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে যৌথভাবে শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন। ২০টিরও বেশি দেশের নেতারা উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। যার লক্ষ্য গাজা পুনর্গঠন, বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা এবং ইসরায়েল-আরব সম্পর্কের নতুন ভিত্তি গড়ে তোলা।

ট্রাম্প এনিয়ে বলেন, 'এখনই সময়, আরব দুনিয়ায় স্থায়ী শান্তি গড়ার। এই সুযোগটা কাজে লাগাতে হবে।'


```