Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সিনেমায় বউ, সকলকে 'নিশ্চই' 'মেলানিয়া' দেখার হুলিয়া ট্রাম্পের, টিকিট বিক্রি নমোনমো

সব কিছু ঠিকঠাক চললে, গত এক দশকে কোনও ডকুমেন্টারির ক্ষেত্রে সবচেয়ে বড় লাভের দাবি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অ্যামাজন এমজিএম স্টুডিয়োজের 'মেলানিয়া'।

সিনেমায় বউ, সকলকে 'নিশ্চই' 'মেলানিয়া' দেখার হুলিয়া ট্রাম্পের, টিকিট বিক্রি নমোনমো

সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম সপ্তাহের পর ছবিটি আদৌ দর্শক ধরে রাখতে পারবে কি না।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 January 2026 17:47

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিকঠাক চললে, গত এক দশকে কোনও ডকুমেন্টারির ক্ষেত্রে সবচেয়ে বড় লাভের দাবি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অ্যামাজন এমজিএম স্টুডিয়োজের 'মেলানিয়া'। স্লোভেনিয়া-আমেরিকার প্রাক্তন মডেল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ব্রেট ব়্যাটনার পরিচালিত ডকুমেন্টারি ‘মেলানিয়া’ এই সপ্তাহের শেষে আমেরিকার ১,৫০০-র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

শীর্ষ ট্র্যাকিং সংস্থা ন্যাশনাল রিসার্চ গ্রুপ (NRG) ছবিটির ওপেনিং উইকেন্ড আয় প্রায় ৫০ লক্ষ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিলেও, প্রেক্ষাগৃহ মালিকদের একাংশ ততটা আশাবাদী নন। টিকিট বিক্রির গতি মন্থর হওয়ায় অনেকেই মনে করছেন, আয় এর চেয়ে অনেক কম হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন সিনেমা হলের খালি আসনের ছবিতে দেখা যাচ্ছে, বহু হলে মাত্র হাতে গোনা কয়েকটি টিকিট বিক্রি হয়েছে। সাম্প্রতিক কালে কোনও ডকুমেন্টারি নিয়ে বক্স অফিস বিক্রির দিকে এত চুলচেরা নজর পড়েনি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম সপ্তাহের পর ছবিটি আদৌ দর্শক ধরে রাখতে পারবে কি না। বিশেষ করে প্রাইম ভিডিওতে স্ট্রিমিংয়ের আগে পর্যন্ত। তবু এই ডকুমেন্টারির মাধ্যমে নিজেকে শুধু ‘প্রেসিডেন্টের স্ত্রী’ হিসেবে নয়, একজন প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠা করতে চাইছেন মেলানিয়া ট্রাম্প। তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘মিউজ’-এর ব্যানারে ছবিটি তৈরি হয়েছে। দীর্ঘদিনের উপদেষ্টা ও ম্যানেজার মার্ক বেকম্যানের সঙ্গে মেলানিয়া নিজেই ছবির প্রচারের মূল চালিকাশক্তি। প্রচারাভিযানের বড় অংশ জুড়েই ব্যবহার করা হয়েছে ফক্স নিউজকে।

সূত্রের দাবি, অ্যামাজন ২১টি প্রেক্ষাগৃহে একযোগে প্রিমিয়ার দেখানোর প্রস্তাব দিলেও, দর্শকদের তালিকা তৈরি হয়েছে ফার্স্ট লেডি ও তাঁর টিমের বাছাই করা বন্ধু ও সংগঠনগুলির মাধ্যমে। ডকুমেন্টারিটি ২০২৫-এর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের আগের টানা ২০ দিনের ঘটনাপ্রবাহকে তুলে ধরেছে। গত শনিবার হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়। বৃহস্পতিবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে আনুষ্ঠানিক প্রিমিয়ার। যে কেন্দ্রটির নাম ট্রাম্প বিতর্কিতভাবে বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ রেখেছেন। এরপর ছবিটি ২৭টি দেশে মুক্তি পাবে।

মাসের শুরুতে বক্স অফিস প্রো অনুমান করেছিল, ওপেনিং উইকেন্ডে ছবির আয় ১০ থেকে ২০ লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে। তবে চলতি সপ্তাহে NRG সেই অনুমান বাড়িয়ে প্রায় ৫০ লক্ষ ডলার করেছে। ‘মেলানিয়া’ পরিচালনা করেছেন ব্রেট ব়্যাটনার, যিনি ‘রেড ড্রাগন’, ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ এবং ‘রাশ আওয়ার’-এর মতো অ্যাকশন ছবির জন্য পরিচিত। ‘মেলানিয়া’ তাঁর পরিচালিত ডকুমেন্টারি এবং একই সঙ্গে মেলানিয়া ট্রাম্পের নতুন প্রযোজনা সংস্থা ‘মিউজ ফিল্মস’-এর প্রথম প্রকল্প। আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি থেকে, বিশ্বজুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে।


```