Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘তাহলে ভারত-পাকও সুন্দরভাবে থাকতে চলেছে, কি তাই তো?’ মোদীর গুণগান করে শরিফকে নিয়ে রগড় ট্রাম্পের

সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Nerendra Modi) প্রশংসা করে তিনি বলেন, “ভারত একটি অসাধারণ দেশ। আর তার নেতৃত্বে রয়েছেন আমার খুব ভাল বন্ধু। উনি দারুণ কাজ করছেন।”

‘তাহলে ভারত-পাকও সুন্দরভাবে থাকতে চলেছে, কি তাই তো?’ মোদীর গুণগান করে শরিফকে নিয়ে রগড় ট্রাম্পের

ট্রাম্প ও শরিফ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 October 2025 07:28

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে গিয়ে ফের নজর কাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Nerendra Modi) প্রশংসা করে তিনি বলেন, “ভারত একটি অসাধারণ দেশ। আর তার নেতৃত্বে রয়েছেন আমার খুব ভাল বন্ধু। উনি দারুণ কাজ করছেন।”

এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) দিকে তাকিয়ে হাসতে হাসতে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ভারত আর পাকিস্তান (India Pakistan Conflict) খুব ভালভাবেই একসঙ্গে থাকবে।” সেই মুহূর্তে ট্রাম্পের মন্তব্যে চারপাশে হাসির রোল পড়ে যায়, হেসে ফেলেন শরিফও।

ট্রাম্প বলেন, “দক্ষিণ এশিয়ায় শান্তি অনেকটাই নির্ভর করে ভাল বন্ধুদের ভাল কাজের ওপর।” পাশে দাঁড়ানো শেহবাজ শরিফকে উদ্দেশ করে তিনি রগড় মেশানো সুরে বলেন, “তাহলে, আপনিই সেটা সম্ভব করবেন, তাই তো নাকি?”

এরপর ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মঞ্চে বক্তৃতার আমন্ত্রণ জানান। বক্তৃতায় শরিফ বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক সংঘাতের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছেন এই মানুষটি (ট্রাম্প)। ওঁর চার দিনের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে, আজ হয়তো আমরা কেউই বেঁচে থাকতাম না।”

ট্রাম্পও নিজের বক্তব্যে ফের দাবি করেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের যুদ্ধ ঠেকানো সম্ভব হয়েছে। তিনি জানান, এটি তাঁর মেয়াদকালে সমাধান হওয়া আটটি বড় আন্তর্জাতিক সংঘাতের অন্যতম।

উল্লেখ্য, গত ১০ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছ। যদিও ভারত স্পষ্ট জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত দুই দেশের সামরিক আধিকারিকদের সরাসরি বৈঠকেই গৃহীত হয়েছে।

গাজা শান্তি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবেই অংশ নেন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লেখেন, “ভারত গাজা শান্তি চুক্তির স্বাক্ষরকে স্বাগত জানাচ্ছে এবং আশা করছে এই পদক্ষেপ অঞ্চলে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। এক্স-এ তিনি লেখেন, “গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের মাধ্যমে শান্তির নতুন অধ্যায় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্ব ও মধ্যস্থতা ছাড়া এটি সম্ভব হত না।”

এদিনের সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে ট্রাম্প ‘গাজা শান্তি চুক্তি’র ঐতিহাসিক দলিল স্বাক্ষর করেন। হামাসের হাতে দু’বছর ধরে আটক থাকা শেষ ২০ জন বন্দিকে মুক্তি দিয়ে প্রথম পর্যায়ে শান্তি পরিকল্পনা কার্যকর হয়েছে। সম্মেলনের শেষে ট্রাম্প বলেন, “আজ আরব দুনিয়ার জন্য এক নতুন ও সুন্দর দিন। যুদ্ধের আগুনের পরিবর্তে শান্তির আলো জ্বলছে।”


```