Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইরানের ‘হিট লিস্টে’ ট্রাম্প! দু'বারই ব্যর্থ হয়েছিলেন খামেনেই, এর বদলা নিতেই কি পাল্টা হামলা?

২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ ইরানের রাজধানী তেহরানে থাকা ফরহাদ শাকেরি (Farhad Shakeri) (৫১)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে। 

ইরানের ‘হিট লিস্টে’ ট্রাম্প! দু'বারই ব্যর্থ হয়েছিলেন খামেনেই, এর বদলা নিতেই কি পাল্টা হামলা?

ট্রাম্পকে হত্যার ছক!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 15:39

দ্য ওয়াল ব্যুরো: ইরানের বুকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা (Israel US Strikes on Iran), যাতে নিহত হয়েছেন দেশের সুপ্রিম লিডার খামেনেই (Khamenei Death), হঠাৎ করে নয়, দীর্ঘদিনের পরিকল্পনার ফল, এই তত্ত্ব ইতিমধ্যেই সামনে এসেছে। এবার আরও এক চক্রান্ত থেকে পর্দা সরল। একাধিক বিদেশ গণমাধ্যমের দাবি, ইরান (Iran) গত কয়েকবছরে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক কষেছিল (plot to assassinate Trump), কিন্তু কোনওবারেই সফল হতে পারেনি।

ইরানের এই পরিকল্পনায় জড়িত ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ২০২৪  সালে ইরান দু'বার 'কিল টিম' তৈরি করে ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করে, তবে দু'বারই সেই দল ধরা পড়ে যায়। লক্ষ্য ছিল ২০২৪ সালের নির্বাচনী প্রচারের (2024 presidential election) সময় ট্রাম্পকে লক্ষ্য করে আঘাত হানা।

একটি পরিকল্পনায় পাকিস্তানি বংশোদ্ভূত আসিফ রেজা মার্চেন্ট, যার ইরানের সঙ্গে যোগাযোগ ছিল, দুই মার্কিন নাগরিককে দিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। পরে তাঁরা ধরা পড়েন এবং মার্চেন্টকে দোষী সাব্যস্ত করা হয়।

ইজরায়েলের এক প্রাক্তন প্রতিরক্ষা আধিকারিক জানান, “এরা একদম মাফিয়ার মতো। তাদের ‘টার্গেট লিস্ট’ আছে এবং হত্যা করতেই লোক জড়ো করে দল তৈরি করে।”

২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ ইরানের রাজধানী তেহরানে থাকা ফরহাদ শাকেরি (Farhad Shakeri) (৫১)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে। সেইসময় দাবি করা হয়েছিল, IRGC-র নির্দেশে শাকেরি নিউইয়র্কের দুই ব্যক্তি, কার্লাইল রিভেরা ও জোনাথন লোডহল্টকে ভাড়া করার চেষ্টা করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শাকেরি ট্রাম্পকে হত্যা করার জন্য অনেক টাকা দাবি করেছিলেন। জবাবে তাঁকে বলা হয়েছিল, "ইতিমধ্যেই অনেক খরচ হয়েছে। প্রয়োজনে আরও খরচ করব।" IRGC শাকেরিকে ৭ দিনের মধ্যে হত্যার পরিকল্পনা তৈরি করতে বলেছিল, নাহলে নির্বাচনের শেষে।  কারণ "ট্রাম্প নির্বাচন হারলে তাঁকে মারা সহজ হত”।

মার্কিন প্রতিরক্ষা সচিব জানিয়েছিলেন, শাকেরিকে 'হান্ট ডাউন' করে হত্যা করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে, আসিফ মার্চেন্ট আদালতে জানান,  IRGC তার পরিবার নিয়ে হুমকি দিয়েছিল বলেই তিনি এই পরিকল্পনায় জড়াতে বাধ্য হয়েছিলেন। তাঁকে তিনজনকে টার্গেট করতে বলা হয়েছিল, তাঁরা হলেন, ট্রাম্প, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) অথবা প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হেইলি (Nikki Haley)।

আসিফকে আন্তর্জাতিক সন্ত্রাস ও ভাড়াটে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 


```