Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

এপস্টাইন ফাইলসের নতুন বিস্ফোরণ! FBI রিপোর্টে ট্রাম্প ও কুশনারকে ঘিরে গুরুতর অভিযোগ

যদিও এই সব তথ্য এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে এবং সরকারি ভাবে কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবু ইপস্টাইন ফাইলসের এই নতুন প্রকাশ ঘিরে মার্কিন রাজনীতিতে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

এপস্টাইন ফাইলসের নতুন বিস্ফোরণ! FBI রিপোর্টে ট্রাম্প ও কুশনারকে ঘিরে গুরুতর অভিযোগ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 January 2026 10:17

দ্য ওয়াল ব্যুরো: জেফরি এপস্টাইন সংক্রান্ত নথির সর্বশেষ পর্বে ফের চাঞ্চল্য। এফবিআই (FBI) রিপোর্টে উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের দ্বারা প্রভাবিত (Trump compromised by Israel: Epstein files drop fresh bombshell)। 

সেই সঙ্গে ওই নথিতে উঠে এসেছে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের সংগঠন এবং প্রেসিডেন্সির দৈনন্দিন সিদ্ধান্তে কুশনারের প্রভাব ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই বেশি।

নথিতে আরও বলা হয়েছে, কুশনার পরিবারের সঙ্গে দুর্নীতি ও রুশ অর্থপ্রবাহের যোগ থাকতে পারে। পাশাপাশি তাদের সম্পর্ক রয়েছে অতি-জায়োনিস্ট চাবাড নেটওয়ার্কের সঙ্গেও—এমন অভিযোগও উঠে এসেছে। এপস্টাইন-কাণ্ডে নতুন করে আলোচনায় এসেছে তাঁর আইনজীবী অ্যালান ডারশোভিৎজ। রিপোর্টের দাবি, তাঁকে নাকি মোসাদ প্রভাবিত করেছিল, উদ্দেশ্য ছিল আমেরিকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের উপর প্রভাব বিস্তার।

এই রিপোর্টে কুশনার পরিবারের অতীতও টেনে আনা হয়েছে। সেখানে উল্লেখ, জ্যারেড কুশনারের বাবা একসময় আর্থিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই তিনি রাষ্ট্রপতির ক্ষমতায় ক্ষমাপ্রাপ্ত হন—যা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

যদিও এই সব তথ্য এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে এবং সরকারি ভাবে কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবু এপস্টাইন ফাইলসের এই নতুন প্রকাশ ঘিরে মার্কিন রাজনীতিতে তীব্র আলোড়ন শুরু হয়েছে। প্রেসিডেন্সির অন্দরমহলে প্রভাবের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্ষমতার অলিন্দে স্বচ্ছতা—সব মিলিয়ে ট্রাম্প-কুশনার অধ্যায় ফের বিতর্কের কেন্দ্রে।


```