Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ ভারতের প্রধানমন্ত্রীর, পাশে থাকার বার্তা ট্রাম্পের 'বন্ধু'র

দুই দেশের মধ্যে সম্পর্ক বহু দশকের পুরনো। বিশেষ করে তেল বাণিজ্য ভারতের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের প্রধান ভিত্তি ছিল।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ ভারতের প্রধানমন্ত্রীর, পাশে থাকার বার্তা ট্রাম্পের 'বন্ধু'র

মোদীর সঙ্গে ফোনে কথা ডেলসির

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 22:29

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সঙ্গে টানাপড়েনের আবহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট  ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi and Venezuela talks)। নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেফতারের (Nicolas Maduro capture) পর এটি তাঁদের প্রথম কথোপকথন। আলোচনার পর দুই নেতাই জানালেন, ভারত-ভেনেজুয়েলা সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে (India Venezuela relations)।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের (Delcy Rodriguez acting president) সঙ্গে কথা বললাম। দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে আমাদের মত এক। আগামী দিনে ভারত-ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

মার্কিন চাপে তেল কূটনীতি- ভারতের জন্য কি খুলছে নতুন পথ?

এই ফোনালাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। অন্যদিকে, রাশিয়া থেকে তেল আমদানির (Russian Oil Import) জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে ওয়াশিংটন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকা ইঙ্গিত দিয়েছে,  নতুন মার্কিন নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে ভারতকে আবার ভেনেজুয়েলার তেল (Venezuela Oil) কেনার সুযোগ দেওয়া হতে পারে।

মার্কিন মন্ত্রী ক্রিস্টোফার রাইট জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করার পরিকল্পনা চলছে। ভবিষ্যৎ উৎপাদন থেকেও আরও তেল আন্তর্জাতিক বাজারে আনা হবে, তবে পুরো প্রক্রিয়াই নিয়ন্ত্রণে রাখবে ওয়াশিংটন।

ক্রিস্টোফার বলেন, “আমরা কিছু পরিমাণ ভেনেজুয়েলার তেল বাজারে ছেড়ে দিয়েছি। সবই মার্কিন সরকারের মাধ্যমে বিক্রি হবে। অর্থ নির্দিষ্ট হিসাবে জমা হবে।”

এদিকে ট্রাম্পও দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুজ্জীবিত করতে বড় সংস্থাগুলি ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে।

সংকটের মাঝে ভারত–ভেনেজুয়েলার পুরোনো সম্পর্ক

দুই দেশের মধ্যে সম্পর্ক বহু দশকের পুরনো। বিশেষ করে তেল বাণিজ্য ভারতের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের প্রধান ভিত্তি ছিল। দীর্ঘ সময় ধরে ভারত ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ ক্রুড অয়েল আমদানি করত- কখনও কখনও যা তাদের মোট রফতানির প্রায় অর্ধেকের কাছাকাছি ছিল।

কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা কঠোর হওয়ার পর ভারতীয় কোম্পানিগুলি ক্রমে আমদানি কমিয়ে আনে। ২০২৪–২৫ অর্থবর্ষে ভারতের ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ৮০ শতাংশেরও বেশি কমে যায়। তবুও সাম্প্রতিক তথ্য বলছে, দুই দেশের বাণিজ্য এখনও চালু রয়েছে। চলতি অর্থবর্ষে ভারতের ভেনেজুয়েলা থেকে আমদানি ৩৬৪.৫ মিলিয়ন ডলার, এর মধ্যে অপরিশোধিত তেল ২৫৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, ভারতের রফতানি, প্রায় ৯৫ মিলিয়ন ডলার, যার বড় অংশ ওষুধ।


```