Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত অঙ্ক? বাংলাদেশ, পাকিস্তান বিষয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞকে ঢাকায় দূত করছেন ট্রাম্প

ভারতের পর বাংলাদেশেও স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

ভারত অঙ্ক? বাংলাদেশ, পাকিস্তান বিষয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞকে ঢাকায় দূত করছেন ট্রাম্প

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 September 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পর বাংলাদেশেও স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র আধিকারিক ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত করছেন মার্কিন প্রেসিডেন্ট।

দিন দশ আগে হোয়াইট হাউসে তাঁর অত্যন্ত আস্থাভাজন এক আধিকারিককে ভারতের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প, কূটনৈতিক মহল যা মার্কিন প্রেসিডেন্টের নয়া ভারত নীতির অংশ হিসাবেই দেখছে।বাংলাদেশের জন্য তিনি যাকে বাছাই করেছেন সেই ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাত্র তিন বছর আগে মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন। আবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ডেস্কে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল দীর্ঘ কর্মজীবনে তিনি নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। উচ্চশিক্ষাও একই বিষয়ে।

এমন একজন আধিকারিককে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্তকে ট্রাম্পের নয়া কৌশল হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। ট্রাম্পের  প্রথম দফায় হোয়াইট হাউস বাংলাদেশকে ভারতের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পর্যবেক্ষণ করত। বাংলাদেশ সম্পর্কে নীতি গ্রহণ করত৷ নয়াদিল্লিকে অবহিত করে। সেই ধারা বজায় ছিল বাইডেন জমানাতেও। ট্রাম্প তাঁর দ্বিতীয় দফায় সেই নীতিতে বদল ঘটাচ্ছেন। ভারত-পাকিস্তান-বাংলাদেশে সমন্বিত পররাষ্ট্র নীতি নিচ্ছেন তিনি। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা, সুরক্ষায় মার্কিন কর্তৃত্ব কায়েম করা তাঁর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

ক্রিস্টেনসেন সর্বশেষ ২০২২-এর অগস্ট  থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক কমান্ড (USSTRATCOM)-এর কমান্ডারের পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই পদে ঢাকাকালে তিনি কমান্ডারকে  বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের পররাষ্ট্র নীতিগত প্রভাব সম্পর্কে পরামর্শ দিতেন।

একজন সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন এর আগে ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর  হিসেবে দায়িত্ব পালন করেন।স্টেট ডিপার্টমেন্টে তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার ছিলেন।


```