Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চড়া হারে শুল্ক আরোপের পর ৬ ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের

মার্কিন নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে ইউরোপিও ইউনিয়নভুক্ত অনেক দেশও নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে। সব মিলিয়ে বিপুল বাণিজ্য ঘাটতি এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে কোম্পানিগুলি।

চড়া হারে শুল্ক আরোপের পর ৬ ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 31 July 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) থেকে পেট্রোলিয়াম (Petrolium) এবং পেট্রোকেমিক্যাল (Petrochdmical) পণ্য কেনায় বিশ্বের কুড়িটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (sanctions on 6 Indian company) ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন (Trump administration)। এরমধ্যেই ছয়টি ভারতীয় সংস্থা আছে। বুধবারই ট্রাম্প প্রশাসন রপ্তানি শুল্ক নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছে। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। 'বন্ধু' ট্রাম্পের এমন সিদ্ধান্তে চরম অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi government)।

নিষেধাজ্ঞা আরোপের ফলে ভারতের ওই ছয় কোম্পানি আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না। তাদের আমেরিকায় থাকা যে কোনও সম্পদ বাজেয়াপ্ত করে নেওয়া হবে। মার্কিন সংস্থায় ওই ছয় কোম্পানির শেয়ার থাকলে তাও বাজেয়াপ্ত করা হবে। মার্কিন কোনও সংস্থাও ওই ছয় ভারতীয় কোম্পানিগুলির সঙ্গে বিশ্বের কোথাও ব্যবসা করতে পারবে না।

মার্কিন নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে ইউরোপিও ইউনিয়নভুক্ত অনেক দেশও নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে। সব মিলিয়ে বিপুল বাণিজ্য ঘাটতি এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে কোম্পানিগুলি।

বুধবার মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ লেনদেনে জড়িয়ে ছিল। হোয়াইট হাউসের বক্তব্য, ইরান এই বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ মধ্যপ্রাচ্যে জঙ্গি নাশকতায় ব্যয় করে। ভারত সরকার এবং ভারতীয় কোম্পানিগুলিকে সেকথা জানিয়ে সতর্ক করা হয়েছিল।

মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলি হল, রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম, অ্যালকেমিক্যাল সলিউশন, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কম এবং কাঞ্চন পলিমার্স। মার্কিন বয়ান অনুযায়ী এই কোম্পানিগুলি গত অর্থ বছরে ইরান থেকে প্রায় ২৪ কোটি ডলারের পেট্রো পণ আমদানি করেছে।


```