Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকা ‘শয়তানের দেশ’! স্লোগান তুলতেই সোলেমানির ভাইঝি-সহ ৪ ইরানির গ্রিন কার্ড বাতিল ট্রাম্পের

ইরানের প্রয়াত সামরিক কর্তা কাসিম সোলেমানির ভাইঝি হামিদেহ সোলেইমানি আফশার-সহ চার ইরানি নাগরিকের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন।

আমেরিকা ‘শয়তানের দেশ’! স্লোগান তুলতেই সোলেমানির ভাইঝি-সহ ৪ ইরানির গ্রিন কার্ড বাতিল ট্রাম্পের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 08:45

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন (Trump Administration)। অভিযোগ, ইরান সরকারের শীর্ষ আধিকারিকদের আত্মীয়স্বজনই আমেরিকার মাটিতে বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন এবং প্রকাশ্যে আমেরিকা-বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন। সেই অভিযোগ তুলে শুক্রবার চার জন ইরানি নাগরিকের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ইরানের প্রয়াত সামরিক কর্তা কাসিম সোলেমানি-র (Qassem Soleimani) ভাইঝি হামিদেহ সোলেইমানি আফশার এবং তাঁর মেয়ে। দু’জনকেই আপাতত গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

কাসিম সোলেমানি ছিলেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের অন্যতম শীর্ষ কর্তা এবং আমেরিকা ও ইজরায়েলের কট্টর বিরোধী হিসেবে পরিচিত। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকান সেনার এয়ার স্ট্রাইকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ছয় বছর পরেও ইরানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভে তাঁর ছবি নিয়ে রাস্তায় নামেন বহু মানুষ; অনেকের কাছেই তিনি এখনও নায়ক।

জানা গিয়েছে, ২০১৫ সালে কাসিম সোলেমানির মৃত্যুর আগেই তাঁর ভাইঝি হামিদেহ সোলেইমানি আফশার টুরিস্ট ভিসায় লস অ্যাঞ্জেলেসে যান এবং পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন, যা মঞ্জুর হয়। একই বছরে স্টুডেন্ট ভিসায় লস অ্যাঞ্জেলেসে যান তাঁর মেয়েও। এরপর থেকে মা-মেয়ে স্থায়ীভাবেই আমেরিকায় বসবাস শুরু করেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি, লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করতেন তাঁরা এবং প্রকাশ্যে আমেরিকা-বিরোধী মিছিল-মিটিংয়েও অংশ নিতেন। যদিও হামিদেহর মেয়ের নাম প্রকাশ করা হয়নি।

কয়েক দিন আগে একটি যুদ্ধবিরোধী মিছিলে আমেরিকাকে ‘শয়তানের দেশ’ বলে স্লোগান দেওয়া হয়। অভিযোগ, সেই মিছিলে হামিদেহ ও তাঁর মেয়েও উপস্থিত ছিলেন। এর পরেই ট্রাম্প প্রশাসনের নজরে আসে বিষয়টি। শুক্রবার হামিদেহ, তাঁর মেয়ে এবং আরও দু’জন ইরানি নাগরিককে গ্রেফতার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট এবং তাঁদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করে দেওয়া হয়।

এই বিষয়ে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, ধৃতরা ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার সমর্থক এবং আমেরিকাকে ‘শয়তানের দেশ’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, আমেরিকার উপর হামলার ঘটনাতেও তারা আনন্দ প্রকাশ করেছিলেন। চার জনকেই আমেরিকা থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি হামিদেহর স্বামীর আমেরিকা প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে শুধু কাসিম সোলেমানির পরিবারের সদস্যরাই নন, ইরানের প্রয়াত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরি লারিজানির মেয়ে আরদেশির লারিজানিও আমেরিকায় বসবাস করতেন বলে জানা গিয়েছে। তাঁর ভিসাও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আরদেশির স্বামী সৈয়দ কালান্তার মোটামেদির ভিসাও রদ করা হয়েছে। এর আগেও ইরানে সরকার-বিরোধী আন্দোলন বা যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি দলের ডেপুটি অ্যাম্বাসাডর-সহ বেশ কয়েক জন কূটনীতিকের ভিসা বাতিল করেছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।


```