Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুরক্ষার গ্যারান্টি দিল না ট্রুডো প্রশাসন, কানাডায় ভারতের যাবতীয় সামাজিক কর্মসূচি বাতিল

কানাডায় ভারতীয় দূতাবাস যাবতীয় সামাজিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিল।

সুরক্ষার গ্যারান্টি দিল না ট্রুডো প্রশাসন, কানাডায় ভারতের যাবতীয় সামাজিক কর্মসূচি বাতিল

নরেন্দ্র মোদী ও জাস্টিন ট্রুডো

শেষ আপডেট: 7 November 2024 12:17

দ্য ওয়াল ব্যুরো: কানাডায় ভারতীয় দূতাবাস যাবতীয় সামাজিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিল। টরন্টোয় অবস্থিত ভারতের বাণিজ্য দূতাবাস কানাডার বিভিন্ন শহরে সামাজিক সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করে থাকে। 

বাণিজ্য দূতাবাস জানিয়েছে, নিয়ম মেনে কানাডার নিরাপত্তা এজেন্সিগুলিকে কর্মসূচির কথা জানানো হয়েছিল। তারা জানিয়েছে, খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হামলা থেকে দূতাবাসকে সুরক্ষার গ্যারান্টি দিতে পারবে না। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারই টরন্টোর বাণিজ্য দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিয়ে কানাডার মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়ার জবাবে সুরক্ষা নিয়ে অসহযোহিতা ট্রুডো প্রশাসনের বড় পদক্ষেপ। কানাডায় খলিস্তানি নেতাদের হত্যা ও হত্যার চেষ্টার পিছনে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ছিল বলে অভিযোগ করেন কানাডার পররাষ্ট্র মন্ত্রকের উপমন্ত্রী। ভারত সরকার ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। দিল্লিতে কানাডার উপ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রকে ডেকে সতর্ক করে দেওয়া হয়।

কূটনৈতিক মহল মনে করছে, নিরাপত্তার গ্যারান্টি না দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে জাস্টিন ট্রুডোর প্রশাসন ভারতের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার পথ নিল। কূটনৈতিক মহল এই ধরনের সিদ্ধান্তকে সম্পর্ক অস্বীকার করার বার্তা হিসাবে দেখে থাকে। এমনীতেই দু দেশের সম্পর্ক সরু সুতোর উপর ঝুলছে। দুই দেশই রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে। ভিসা দেওয়াতে লাগাম টেনে দিয়েছে দুই দেশই।

ট্রুডো প্রশাসন অবশ্য গত রবিবার ব্রেম্পটন শহরে হিন্দু সভা মন্দিরে খলিস্তানি সমর্থকদের সশস্ত্র হামলার ঘটনাকে হাতিয়ার করেছে। সেখানে দর্শকদের সিংহভাগ ছিলেন ভারতীয় হিন্দু। কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছে, ট্রুডো প্রশাসন দেখাতে চাইছে ভারতের অভ্যন্তরীণ সমস্যা কানাডার নিরাপত্তার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।


```