Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়াবহ নৌকাডুবি ইয়েমেন উপকূলে, মৃত অন্তত ৬৮, নিখোঁজ আরও ৭৪

বর্তমানে ইয়েমেনে আনুমানিক ৩.৮ লক্ষ অভিবাসী এবং শরণার্থী রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। তাদের অনেকে এখন আশ্রয় শিবিরে, অনেকেই নিখোঁজ। 

ভয়াবহ নৌকাডুবি ইয়েমেন উপকূলে, মৃত অন্তত ৬৮, নিখোঁজ আরও ৭৪

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)

গার্গী দাস

শেষ আপডেট: 4 August 2025 07:58


দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর। ইয়েমেন উপকূলে এই দুর্ঘটনায় নিখোঁজ আরও ৭৪। রবিবার ১৫৪ জন অভিবাসীকে নিয়ে একটি নৌকা উল্টে যায় গালফ অফ অ্যাডেনে। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের দক্ষিণ প্রদেশ আবইয়ান উপকূলে। খবর নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)।

স্থানীয় স্বাস্থ্য আধিকারিক আবদুল কাদির বাজামিল জানিয়েছেন, রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে। এখনও পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ান নাগরিক এবং একজন ইয়েমেনের। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনার নেপথ্যে আছে আফ্রিকার অভিবাসীদের দীর্ঘদিনের দুঃসাহসিক যাত্রাপথ। বেশিরভাগই ইথিওপিয়া এবং সোমালিয়া থেকে ইয়েমেন হয়ে সৌদি আরব বা অন্য উপসাগরীয় দেশে পৌঁছতে চান কাজের খোঁজে। এই সমুদ্রপথ পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং ব্যস্ত অভিবাসন রুট বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা। এদের ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তোর এসোয়েভ এক বিবৃতিতে জানিয়েছেন, এ বছর এখনও পর্যন্ত ৬০ হাজারেরও বেশি অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন। যদিও সংখ্যাটা ২০২৩ সালের ৯৭,২০০-র তুলনায় কিছুটা কম। এর কারণ সম্ভবত টহলদারিতে কড়াকড়ি।

সংস্থাটি আরও জানিয়েছে, শুধু গত বছরেই এই সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫৮ জন। গত এক দশকে নিখোঁজ হয়েছেন অন্তত ২,০৮২ অভিবাসী, যার মধ্যে ৬৯৩ জন নিশ্চিতভাবে জলে ডুবে মারা গেছেন।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশের ভিতরে এবং বাইরে অভিবাসীদের স্রোত বেড়েছে। দেশজুড়ে মানবিক সংকট এবং নিরাপত্তাহীন পরিস্থিতি সত্ত্বেও অনেকে ইয়েমেনকেই গন্তব্য করছেন বা অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। অনেকে আবার যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়েছেন, মুখোমুখি হচ্ছেন নিপীড়ন, দারিদ্র্য এবং বন্দিদশার।

২০২২ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিক স্বীকৃত সরকার একটি অস্ত্রবিরতির চুক্তিতে পৌঁছনোর পর অল্প হলেও সহিংসতা কমেছে। তবুও আফ্রিকার দিক থেকে সমুদ্রপথে অভিবাসনের ঝুঁকি এখনও রয়েছে এবং সেই ঝুঁকিই রবিবারের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট।

বর্তমানে ইয়েমেনে আনুমানিক ৩.৮ লক্ষ অভিবাসী এবং শরণার্থী রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। তাদের অনেকে এখন আশ্রয় শিবিরে, অনেকেই নিখোঁজ।

এদিকে, উদ্ধারকারীদের আশা, আরও কিছুজনকে জীবিত খুঁজে পাওয়া যাবে। কিন্তু সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া বহু প্রাণ আর হয়তো কোনওদিনই ফিরবে না।


```