Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিলের দাবি অসত্য, জানাল ভারতের বিদেশ মন্ত্রক

ইয়েমেনে ২০১৭ সালের খুনের দায়ে নিমিশাকে সে দেশের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিমিশা প্রিয়াকে নিয়ে যে কিছু বেসরকারি সূত্রের খবর ছড়াচ্ছিল, তা সঠিক নয়।

ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিলের দাবি অসত্য, জানাল ভারতের বিদেশ মন্ত্রক

নিমিশা প্রিয়া। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 July 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বংশোদ্ভূত কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, সেই দাবি মঙ্গলবার বাতিল করে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ইয়েমেনে ২০১৭ সালের খুনের দায়ে নিমিশাকে সে দেশের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিমিশা প্রিয়াকে নিয়ে যে কিছু বেসরকারি সূত্রের খবর ছড়াচ্ছিল, তা সঠিক নয়।

সোমবার ভারতের সর্বোচ্চ মুফতি কন্থপুরম এপি আবুবকর মুসলিয়ার-এর দফতর থেকে জানানো হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড সরকারিভাবে বাতিল করা হয়েছে। উল্লেখ্য, নিমিশার মৃত্যুদণ্ডাদেশ এর আগেই সাময়িক স্থগিত রাখা হয়েছিল। আবুবকরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড যা আগে সাময়িক স্থগিত রাখা হয়েছিল, তা পুরোপুরি বাতিল করা হয়েছে। সানায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ইয়েমেনি সরকারের তরফে এখনও কোনও লিখিত নির্দেশ আসেনি।

এর আগে১৬ জুলাই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গ্র্যান্ড মুফতি আবুবকর মুসলিয়ারের সরাসরি হস্তক্ষেপে মৃত্যুদণ্ডের আগের দিন তা স্থগিত হয়ে যায়। তিনি ইয়েমেনি কর্তৃপক্ষের কাছে দয়া প্রার্থনা করে আবেদন জানান।

মায়ের মৃত্যুদণ্ডের (Death Row) আদেশ যেন কার্যকর না হয়! এই আবেদন নিয়ে ইয়েমেনে পৌঁছয় ১৩ বছরের মিশেল। বন্দি ভারতীয় নার্স নিমিশার (Nimisha Priya) মেয়ে সে।

এক দশকেরও বেশি সময় ধরে মাকে চোখে দেখেনি মিশেল। তার মধ্যেই খবর আসে মায়ের মৃত্যুদণ্ডের। তাই নিজের মাকে ফিরিয়ে আনতে করুণ আকুতি তাঁর— 'আই লাভ মাই মাম্মিদয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।'


```