Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নায়াগ্রা থেকে ফেরার পথে ভয়াবহ বাসদুর্ঘটনা, শিশুর মৃত্যু, আশঙ্কা আরও প্রাণহানির

পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৫০ জনেরও বেশি পর্যটক ছিলেন। এদের বেশির ভাগই ভারত, চিন ও ফিলিপিন্সের নাগরিক। 

নায়াগ্রা থেকে ফেরার পথে ভয়াবহ বাসদুর্ঘটনা, শিশুর মৃত্যু, আশঙ্কা আরও প্রাণহানির

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 August 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls) ঘুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবোঝাই একটি বাস (Tourist Bus, With Indians Aboard)। শুক্রবার সকালে (স্থানীয় সময়) নিউ ইয়র্কের পেমব্রোকের কাছে উল্টে যায় বাসটি (Crashes ,  New York Highway)। 

দমবন্ধ করা সেই দুর্ঘটনায় ইতিমধ্যেই এক শিশুর মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু পর্যটক। তাঁদের মধ্যে ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। 

পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৫০ জনেরও বেশি পর্যটক ছিলেন। এদের বেশির ভাগই ভারত, চিন ও ফিলিপিন্সের নাগরিক। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতির জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই বাসটি উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়। তবে অন্য কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল পেমব্রোকের সমস্ত লেন।

অভিযানে নামানো হয়েছে উদ্ধারকারী বাহিনী। হেলিকপ্টার থেকে চলছে রেসকিউ অপারেশন। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে অনেক যাত্রী আটকে পড়েছিলেন। পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা তাঁদের বার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এই ভয়াবহ দুর্ঘটনার পর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্স–এ লিখেছেন, “আমার টিম পুরো বিষয়টি নজরে রেখেছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল নিরন্তর কাজ করছে।”

পুলিশের আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে দুর্ঘটনায় জড়িত পর্যটকদের পরিবারে।


```