Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অবসর নিলেন জেফ বেজোস, বিশ্রামের খোঁজে এবার মহাকাশে পাড়ি দিচ্ছেন গ্রহের ধনীতম ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৭ বছরের যাত্রা শেষ করলেন জেফ বেজোস। আমাজন কর্ণধারে পদ থেকে অবসর নিলেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এখন বিশ্রামের খোঁজে। আমাজন কোম্পানির সূচনা ১৯৯৪ সালের ৫ জুলাই। একটি গ্যারাজে অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছ

অবসর নিলেন জেফ বেজোস, বিশ্রামের খোঁজে এবার মহাকাশে পাড়ি দিচ্ছেন গ্রহের ধনীতম ব্যক্তি

শেষ আপডেট: 5 July 2021 16:10

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৭ বছরের যাত্রা শেষ করলেন জেফ বেজোস। আমাজন কর্ণধারে পদ থেকে অবসর নিলেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এখন বিশ্রামের খোঁজে। আমাজন কোম্পানির সূচনা ১৯৯৪ সালের ৫ জুলাই। একটি গ্যারাজে অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল বেজোসের যাত্রা। তারপর একটু একটু করে বাড়তে থাকে এর পরিসর। আজ আমাজন গোটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় সংস্থা। অবসরের জন্য প্রতিষ্ঠার দিনটাকেই বেছে নিয়েছেন বেজোস। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা খুললে প্রথমেই ভেসে ওঠে তাঁর নাম। আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার পর জেফ বেজোস জানিয়েছেন, তিনি সিইও পদ থেকে সরলেও আপাতত সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন। কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডারও তিনিই। কিন্তু অবসর-পরবর্তী জীবন উপভোগের জন্য বেজোসের শখ বড় অদ্ভুত। বিশ্রাম খুঁজতে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। চলতি মাসেই ২০ তারিখ মহাকাশ যাত্রা করছেন বেজোস। সঙ্গে থাকছেন তাঁর ভাই মার্ক। ব্লু অরিজিনের নতুন শেপার্ড স্পেস ক্যাপসুলে চেপে যাত্রা করবেন তিনি। বেজোস পৃথিবীর প্রথম কোনও কোটিপতি, যিনি মহাকাশযাত্রা করছেন। মহাকাশ যাত্রা জেফ বেজোসের কাছে স্বপ্নপূরণের সমান। তিনি বলেছেন, আমাজনের মতো কোম্পানির সিইও হওয়া দায়িত্বের ব্যাপার। এতদিন সেই দায়িত্ব আমায় গ্রাস করেছিল। এবার তা থেকে মুক্তি পাচ্ছি। সেই পাঁচ বছর বয়স থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতাম আমি। ২০ তারিখ ভাইয়ের সঙ্গে সেখানে যাব। এটাই আমার জীবনের সেরা অ্যাডভেঞ্চার হবে। বেজোসের অবসরের পর এখন আমাজনের সিইও পদে অভিষেক হচ্ছে সংস্থার ওয়েব সার্ভিসের প্রধান অ্যান্ডি জোসির। তিনি কোম্পানিতে যোগ দিয়েছিলেন ১৯৯৭ সালে।

```