Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধনী ব্যক্তিদের তালিকায় মাস্কের পরই এলিসন, ছাড়িয়ে গেলেন জুকারবার্গকেও, কে তিনি?

সম্প্রতি অরাকলের শেয়ার দর হঠাৎ আকাশছোঁয়া হওয়ার কারণে একদিনেই তাঁর সম্পত্তি বেড়েছে ২৫ বিলিয়ন ডলার। 

ধনী ব্যক্তিদের তালিকায় মাস্কের পরই এলিসন, ছাড়িয়ে গেলেন জুকারবার্গকেও, কে তিনি?

ল্যারি এলিসন

শেষ আপডেট: 21 June 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বড়সড় বদল। অরাকল (Oracle)-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন (Larry Ellison) এখন দ্বিতীয় ধনী মানুষ। ছাপিয়ে গিয়েছেন অ্যামাজনের জেফ বেজোস এবং মেটার মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg)। সম্প্রতি অরাকলের শেয়ার দর হঠাৎ আকাশছোঁয়া হওয়ার কারণে একদিনেই তাঁর সম্পত্তি বেড়েছে ২৫ বিলিয়ন ডলার। পরপর কয়েক দিনে আরও ১৬ বিলিয়ন ডলার যোগ হয়ে মোট সম্পদ এখন দাঁড়িয়েছে ২৫০.৯ বিলিয়ন ডলার।

এই মুহূর্তে এলিসনের উপরে আছেন শুধু টেসলা ও স্পেস-এক্সের কর্ণধার ইলন মাস্ক, যাঁর সম্পত্তি ৪০৫.৮ বিলিয়ন ডলার।

ফরচুনের রিপোর্ট অনুযায়ী, অরাকলের ক্লাউড কম্পিউটিং ব্যবসা সম্প্রতি তড়তড় করে বেড়েছে। এই সুবাদেই সংস্থার শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে উঠেছে। এলিসনের হাতে অরাকলের প্রায় ৪১ শতাংশ শেয়ার থাকায় তারই সুফল পেয়েছেন তিনি।

অন্যদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বর্তমান সম্পত্তি ২২৯ বিলিয়ন ডলার এবং মেটা কর্ণধার মার্ক জুকারবার্গের সম্পদ ২৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বস।

কে এই ল্যারি এলিসন?
৮০ বছরের এলিসন ১৯৭৭ সালে অরাকল প্রতিষ্ঠা করেন একটি ডেটাবেস সফটওয়্যার সংস্থা হিসেবে। ধীরে ধীরে সেটি রূপ নেয় বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং সংস্থায়। বহু বছর ধরেই তিনি বিশ্বের শীর্ষ ধনীব্যক্তিদের তালিকায় রয়েছেন।

তাঁর কীর্তির পাশাপাশি চমকপ্রদ জীবনযাপন নিয়েও বেশ পরিচিত তিনি। ২০১২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ ‘লানাই’-এর ৯৮ শতাংশ অংশ ৩০০ মিলিয়ন ডলারে কিনে নেন। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট, নিজের মালিকানায় রয়েছে সামরিক বিমানও।

সবচেয়ে চমকে দেওয়া তথ্য হল—এত ধনী হওয়া সত্ত্বেও এলিসন বছরের পর বছর নিজের বেতন রেখেছেন মাত্র ১ ডলার! তাঁর আয়ের উৎস মূলত শেয়ার ও বোনাস থেকেই।

২০১৮ সালে এলিসন নিজেই জানিয়েছিলেন, “আমি এলনের খুব কাছের বন্ধু এবং টেসলার বড় বিনিয়োগকারী।” সেই বারই টেসলার বোর্ডে তাঁকে অন্তর্ভুক্ত করেন মাস্ক। পরবর্তীতে মাস্ক নানা বিতর্কে জড়ালেও এলিসন তাঁর পাশে থেকেছেন। এমনকি, একবার তাঁর হাওয়াই দ্বীপে মাস্ককে বিশ্রামের আমন্ত্রণ জানান বলেও জানা যায়।


```