Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'কথা ভালভাবে বলছে, রাতে বোমা মারছে!' পুতিনকে কটাক্ষ ট্রাম্পের, কিভে পাঠাচ্ছেন প্যাট্রিয়ট মিসাইল

রবিবার নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে ফিরে ট্রাম্প বলেন, 'ওরা (ইউক্রেন) চায় প্যাট্রিয়ট সিস্টেম। আমরা ওদের এক্ষেত্রে সাহায্য করব।'

'কথা ভালভাবে বলছে, রাতে বোমা মারছে!' পুতিনকে কটাক্ষ ট্রাম্পের, কিভে পাঠাচ্ছেন প্যাট্রিয়ট মিসাইল

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 14 July 2025 09:13

দ্য ওয়াল ব্যুরো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ইউক্রেনকে পাঠানো হবে বহু প্রতীক্ষিত ‘প্যাট্রিয়ট’ এয়ার ডিফেন্স সিস্টেম। সঙ্গে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও।

ইউক্রেন যুদ্ধ তিন বছরে পড়েছে। রুশ আক্রমণ আরও তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরেই আমেরিকা ও তার পশ্চিমী মিত্ররা যুদ্ধ থামানোর আলোচনায় ব্যর্থ। এই আবহে হোয়াইট হাউস জানাল, কিভকে দেওয়া হবে অত্যাধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা।

রবিবার নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে ফিরে ট্রাম্প বলেন, 'ওরা (ইউক্রেন) চায় প্যাট্রিয়ট সিস্টেম। আমরা ওদের কিছু দেব। কতটা দেব, এখনও চূড়ান্ত হয়নি। তবে ওদের কিছু প্রতিরক্ষা তো দরকার।'

আগেই হোয়াইট হাউস জানিয়েছিল, ইউক্রেনকে অস্ত্র সরবরাহে সাময়িক বিরতি নেওয়া হবে। কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছে ট্রাম্প সরকার। জানানো হয়েছে, নতুন একটি চুক্তি হবে, যেখানে ইউক্রেনকে পাঠানো অস্ত্রের জন্য তারা নেটো অর্থ দেবে আমেরিকাকে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, 'ওদের নানা উন্নত অস্ত্র পাঠানো হবে। দাম দিতে হবে ১০০ শতাংশ। এতে আমাদের বাণিজ্যের কাজ হবে।'

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুদিন আগেই বলেছিলেন, 'নতুন প্যাট্রিয়ট সিস্টেম ও মিসাইল নিয়ে একটি বহুস্তরীয় চুক্তির কাছাকাছি পৌঁছেছি।'

রবিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প বলেন, 'পুতিন সবাইকে চমকে দিয়েছে। কথা ভালভাবে বলছে আর রাত হলেই বোমা মারছে।'

প্রথমে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চান তিনি। ইউরোপীয় মিত্ররা যেখানে নিষেধাজ্ঞা বাড়াচ্ছিল, সেখানে ট্রাম্প তা থেকে বিরত ছিলেন। কিন্তু মাসের পর মাস ধরে আমেরিকা ও কিভের প্রস্তাবিত যুদ্ধবিরতি অস্বীকার করে যাচ্ছে মস্কো। ফলে ট্রাম্পের গলায় ক্রমেই ক্ষোভ বেড়েছে।

এদিনই রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল একটি দ্বিদলীয় বিল উপস্থাপন করেছেন যা প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার বিরুদ্ধে ‘স্লেজহ্যামার’ অর্থাৎ মারণপ্রতিষেধের মতো নিষেধাজ্ঞা চাপানোর ক্ষমতা দেবে। গ্রাহাম বলেন, 'এই বিল ট্রাম্পকে ক্ষমতা দেবে, যে সব দেশ রাশিয়াকে সাহায্য করছে, তাদের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে।' এই সব দেশগুলির মধ্যে থাকতে পারে চিন, ভারত কিংবা ব্রাজিলের মতো রাশিয়ার পণ্য আমদানিকারী দেশগুলি।

জেলেনস্কি এক্স-এ পোস্ট করে বলেন, 'এটা এমন এক হাতিয়ার যা কূটনীতিকে অর্থবহ করে তুলবে। যুদ্ধ থামানোর সম্ভাবনা তৈরি হবে।'

রবিবারই ব্লুমেনথাল জানান, সোমবার রাতে তাঁরা ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় ইউরোপ ও আমেরিকায় থাকা রাশিয়ার ‘ফ্রোজেন অ্যাসেট’ ইউক্রেনকে দেওয়ার আইনি দিক নিয়েও কথা হবে বলে জানানো হয়।

এতকিছুর পর রাশিয়া কী পদক্ষেপ করে, কাদের কী অবস্থায় হয়, সেটা এখন দেখার। এখনও পর্যন্ত এই মর্মে কোনও প্রতিক্রিয়া পুতিনের তরফে পাওয়া যায়নি।


```