Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আফগানিস্তানে ছেলেদের স্কুল খুলছে তালিবান, বাদ মেয়েরা! উদ্বেগ, ক্ষোভ ইউনিসেফের

দ্য ওয়াল ব্যুরো: তালিবানের (taliban)  মহিলাদের দাবিয়ে রাখার মনোভাবের (anti woman mindset) পরিচয় মিলল ফের। শরিয়তি বিধান মেনে নারী স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু কথার খেলাপ হয়েছে ইতিমধ্যেই।  তালিবান মুখপাত্রই ম

আফগানিস্তানে ছেলেদের স্কুল খুলছে তালিবান, বাদ মেয়েরা! উদ্বেগ, ক্ষোভ ইউনিসেফের

শেষ আপডেট: 18 September 2021 11:28

দ্য ওয়াল ব্যুরো: তালিবানের (taliban)  মহিলাদের দাবিয়ে রাখার মনোভাবের (anti woman mindset) পরিচয় মিলল ফের। শরিয়তি বিধান মেনে নারী স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু কথার খেলাপ হয়েছে ইতিমধ্যেই।  তালিবান মুখপাত্রই মহিলাদের মন্ত্রিসভায় না রাখার পক্ষে সাফাই দিয়েছেন, ওটা ওদের বোঝা হতে পারে। সন্তান জন্ম দেওয়াই মেয়েদের কাজ। সেটাই করুক ওরা! এবার তালিবান আফগানিস্তানে  ছেলেদের স্কুল (boys' school) খুলে দেওয়ার কথা বললেও মেয়েদের (girls) ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে। বোঝাই যাচ্ছে, মেয়েদের উচ্চ শিক্ষায় সামিল হতে দেবে না তারা।  আজ তালিবান সরকারের শিক্ষামন্ত্রক জারি  করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পুরুষ শিক্ষক, ছাত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। কিন্তু ছাত্রী বা শিক্ষিকাদের কথা উল্লেখ করা হয়নি তাতে। দি গার্ডিয়ান সংবাদপত্রের খবর, নয়া নির্দেশের পর গোটা বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ যারা দেশের জনসংখ্যার অর্ধেক অংশকে উচ্চশিক্ষার অধিকার থেকে  বঞ্চিত করছে। ইতিমধ্যেই তালিবানি শাসনে মেয়েদের শিক্ষার হাল নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ (unicef)। সংস্থার প্রধান হেনরিয়েটা ফোরে বিবৃতি দিয়ে বলেছেন, তিনি গভীর উদ্বিগ্ন এজন্য যে, কট্টরপন্থী সংগঠনটি লৌহশৃঙ্খল শাসনে শরিয়তের বিধান চাপিয়ে মেয়েদের ক্লাসরুমে ফিরতে দেবে না কোনওদিন।  কিন্তু মেয়েদের পিছিয়ে রাখা যাবে না, উচিতও নয়। আর দেরি না করে বয়স্ক ছাত্রী সহ সব মেয়ে যাতে আবার পড়াশোনা শুরু করতে পারে, সেটা নিশ্চিত করা জরুরি। সেজন্য শিক্ষিকাদের আবার পড়ানো শুরু করতে হবে। মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে মূলত ১৩-১৮ বয়সসীমার পডুয়ারাই আসে। তাদের লিঙ্গ অনুসারে আলাদা স্কুলে যেতে হয়। কোভিড ১৯ মহামারীর সময় স্কুলগুলি বেশিরভাগ সময়ই বন্ধ ছিল। তালিবান ক্ষমতায় আসার পর থেকে তালা পড়ে গিয়েছে স্কুলের দরজায়। ২০০১ সালে তালিবান হটে যাওয়ার পর থেকে নারী শিক্ষায় ভাল অগ্রগতি হয়েছিল। স্কুলের সংখ্যা বেড়েছিল, মেয়েদের স্বাক্ষরতার হার দ্বিগুণ বেড়ে ৩০ শতাংশ হয়েছিল। এদিকে প্রাথমিক স্কুল খুলেছে আবার। ছেলে, মেয়েরা আলাদা বসছে। সম্প্রতি তালিবান মহিলা অধিকার মন্ত্রকই তুলে দিয়েছে, তার বদলে এসেছে নীতি, সত্গুণাবলী প্রসার, পাপ রোধ মন্ত্রক, যার কাজ হবে নীতি পুলিশগিরি করা।          

```