Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিলিপিন্সের তীব্র ভূমিকম্পে সুনামির সর্তকতা জারি, দশ দিন আগে একই বিপর্যয়ে প্রাণ যায় ৭৪ জনের

পূর্বাভাস পেয়ে প্রশাসন উপকূল এলাকা থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের সরে যেতে প্রচার শুরু করেছে। 

ফিলিপিন্সের তীব্র ভূমিকম্পে সুনামির সর্তকতা জারি, দশ দিন আগে একই বিপর্যয়ে প্রাণ যায় ৭৪ জনের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 10 October 2025 09:57

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ফিলিপিনসের (Philippines) মিডানাও এলাকায় শুক্রবার সকালে তীব্র ভূমিকম্প (earthquake) অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬।‌ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সংখ্যা এখনও জানা যায়নি। এরই মধ্যে আন্তর্জাতিক একাধিক আবহাওয়া‌ সংস্থা জানিয়েছে অচিরেই দেশটিতে সুনামি হতে পারে। ‌

সেই পূর্বাভাস পেয়ে প্রশাসন উপকূল এলাকা থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের সরে যেতে প্রচার শুরু করেছে। ঠিক দশ দিন আগে ৩০ সেপ্টেম্বর সুনামির বিপর্যয়ে ফিলিপিনসের ওই এলাকায় ৭৪ জন নিহত হন। ‌ আহত হন কয়েক হাজার মানুষ। এখনো সেখানে আগের বিপর্যয়ের চিহ্ন রয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সমুদ্রের ৫৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। তার জেরেই সুনামির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টার এক সতর্ক তা জারি করে বলেছে এপি সেন্টার থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়ার জিও ফিজিক্স এজেন্সিও সতর্কবার্তা জারি করে বলেছে সে দেশের সুলাওয়েসি এবং পাপুয়া রিজিয়নে সুনামির আশঙ্কা রয়েছে।

ফিলিপিনসে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প ও সুনামি সারা বছর লেগেই থাকে। ‌সেইমতো দেশটিতে উদ্ধারকাজের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ‌ দশ দিন আগেই দক্ষিণ ফিলিপিনসে সুনামি আছড়ে পড়েছিল। শুক্রবার সকাল থেকে গোটা দেশ আতঙ্কগ্রস্থ, কখন আছড়ে পড়ে সুনামি। ‌


```