Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Earthquake: গভীর রাতে ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, কেঁপে উঠল কানাডার সীমান্তও

গভীর রাতে আলাস্কায় রিখটার ৭ মাত্রার ভূমিকম্প, কম্পন ছড়িয়ে পড়ল কানাডা সীমান্তেও।

Earthquake: গভীর রাতে ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, কেঁপে উঠল কানাডার সীমান্তও

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 December 2025 08:13

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বিশ্বজুড়ে একাধিক স্থানে ভূমিকম্পের (earthquake) ঘটনা ভূ-তত্ত্ববিদদের কপালে ভাঁজ ফেলেছে। একদিকে উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Alaska earthquake) অঞ্চলে অনুভূত হয়েছে জোরালো কম্পন। শনিবার গভীর রাতে আলাস্কা সংলগ্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন পার্শ্ববর্তী কানাডার কিছু অংশেও অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। বিশেষত জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কম্পন বেশ জোরালো ছিল।

তবে স্বস্তির বিষয়, এই শক্তিশালী ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের পর কোনও সুনামির আশঙ্কা নেই। ইউএসজিএস আরও জানিয়েছে যে, মূল কম্পনের পর একই অঞ্চলে ৫.৬ এবং ৫.৩ মাত্রার আরও দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত ২১ নভেম্বর একটি ভয়াবহ ভূমিকম্পের পর থেকে বাংলাদেশে বারবার মৃদু কম্পন অনুভূত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই নিয়ে এটি সপ্তমবারের মতো ভূমিকম্পের ঘটনা, যার মধ্যে প্রায় ছয়টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী অঞ্চলে।

প্রশ্ন উঠেছে, একই স্থান থেকে বারবার ভূমিকম্প কেন হচ্ছে? এই বিষয়ে আবহাওয়া অফিস একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির ৪ ডিসেম্বর জানান যে, দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর যে ছোট ছোট মৃদু কম্পনগুলি হচ্ছে, সেগুলিকে তারা 'আফটারশক' (Aftershock) হিসেবে বিবেচনা করছেন।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছিল, সেটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায় (৪.৯ মাত্রার হালকা শ্রেণির ভূমিকম্প)।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাদের গবেষণা অনুযায়ী বর্তমানের এই পুনরাবৃত্তিমূলক কম্পনগুলি সবই আফটারশক। ভবিষ্যতে আরও কেমন ভূমিকম্প হতে পারে, সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।


```