রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দশম রাষ্ট্রীয় সফরের আগেই অভয় কুমার সিং প্রশংসা করেন ভারতের রাশিয়া-নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার। তবে তাঁর মতে, ভারতের উচিত আরও উন্নত এস-৫০০ ব্যবস্থা আনার উদ্যোগ নেওয়া।

অভয় কুমার সিং এবং ভ্লাদিমির পুতিন
শেষ আপডেট: 6 December 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: এ কোন সিনেমা স্ক্রিপ্ট নয়। বাস্তব। ১৯৯১ সালে চিকিৎসাবিজ্ঞান (Medical) নিয়ে পড়তে রাশিয়ায় (Russia) পাড়ি দিয়েছিলেন পাটনার (Patna) অভয় কুমার সিং (Abhay Kumar Singh)। সে সময়ে ভাবতেও পারেননি, একদিন বিদেশের মাটিতে তিনিই হয়ে উঠবেন নির্বাচিত প্রতিনিধি, একজন ‘বিধায়ক’ (MLA)! আজ রাশিয়ার কুর্স্ক (Kursk, Russia) শহরের আইনসভায় ‘ডেপুটাট’ (Deputat) - ভারতের বিধায়কের সমতুল্য এক গুরুত্বপূর্ণ পদ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দশম রাষ্ট্রীয় সফরের আগেই অভয় কুমার সিং (Abhay Kumar Singh) প্রশংসা করেন ভারতের রাশিয়া-নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র (S-400) প্রতিরক্ষা ব্যবস্থার। তবে তাঁর মতে, ভারতের উচিত আরও উন্নত এস-৫০০ (S-500) ব্যবস্থা আনার উদ্যোগ নেওয়া। অভয়ের কথায়, “এস-৪০০ নিঃসন্দেহে শক্তিশালী সিস্টেম। কিন্তু এস-৫০০ রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, যা এখনও অন্য কোনও দেশকে দেওয়া হয়নি। চিনও (China) নয়। ভারত পেলে তা প্রথম দেশ হিসেবে পাবে।”
পাটনার লয়লা হাইস্কুলে (Patna High School) পড়াশোনা শেষে রাশিয়ার কুর্স্ক স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে এমবিবিএস (MBBS) করেন তিনি। ডাক্তারি ডিগ্রি নিয়ে কিছুদিন পাটনায় কাজ করলেও পরে ফের রাশিয়ায় ফিরে যান। শুরু করেন ওষুধের ব্যবসা (Medical Business); পরে ধীরে ধীরে রিয়েল এস্টেট (Real Estate) ও নির্মাণশিল্পেও পদক্ষেপ করেন তিনি।
বর্ণবিদ্বেষ ও বিদেশি পরিচয়ের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কুর্স্কে ক্রমশ জনপ্রিয় ব্যবসায়ী হয়ে ওঠেন অভয়। তারপর নামেন রাজনীতির আসরে (Political Field)। ২০১৫ সালে যুক্ত হন পুতিনের শাসকদল ইউনাইটেড রাশিয়া–তে (Russia)। মাত্র দুই বছরের মাথায়, ২০১৭ সালে কুর্স্ক শহর পরিষদের সদস্য হিসেবে জয়ী হন তিনি। ২০২২ সালেও ফের জয় এনে দিয়েছিলেন তিনি। রাশিয়ায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত (Indian Russian MLA) হিসেবে দু’দুবার নির্বাচিত প্রতিনিধি অভয়।
অভয়ের মনে করেন, রাজনীতি তাঁর রক্তে মিশে। জানিয়েছেন, বিহার-উত্তরপ্রদেশে স্কুলের ছেলেমেয়েও রাজনীতি নিয়ে আলোচনা করে। সেখান থেকেই রাজনীতির প্রতি তাঁর টান। ভারতীয় বংশোদ্ভূত রাশিয়ান এই নেতার সংযোজন - রাশিয়ায় জনপ্রতিনিধি সাধারণত মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন না। কিন্তু প্রথম নির্বাচনে তিনি এর ব্যতিক্রম ঘটান। সম্পূর্ণরূপে মানুষের সঙ্গে মিশে, একাধিক জনসভা করেন। ফল - রেকর্ড ব্যবধানে জয়।
যে সময়ে ভ্লাদিমির পুতিন ভারত সফরে রয়েছেন ঠিক সেই সময়ে ভারতীয়দের উদ্দেশে বিশেষ বার্তাও দেন অভয়। জানান, রাশিয়ার শিল্পক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতি বাড়ছে। আমেরিকাসহ পশ্চিমী দেশগুলি দীর্ঘমেয়াদি ভিসায় কঠোরতা বাড়ানোর এই আবহে রাশিয়া ভারতীয় দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ঠিকানা হতে পারে। অর্থাৎ, তিনি ভারতের যুব সমাজকে রাশিয়ার নতুন কর্মক্ষেত্র খুঁজে দেখতে উৎসাহিত করেন।