Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বুলেট ট্রেনে ফোঁসফোঁস, নজিরবিহীন দেরি জাপানে

নাগোয়া থেকে টোকিও আসা একটি বুলেট ট্রেনের জনৈক যাত্রী সেন্ট্রাল জাপান রেলওয়েকে জানান, কামরার মধ্যে একটি সাপ ঘুরে বেড়াচ্ছে! ট্রেনটির তারপর ছেড়ে ওসাকা যাওয়ার কথা। কিন্তু জরুরি পরিস্থিতিতে রেকটিকে স্থগিত করে দেওয়া হয়। এই টানাপোড়েনেই দেরি হয়ে যায় ১৭ মিনিট।

বুলেট ট্রেনে ফোঁসফোঁস, নজিরবিহীন দেরি জাপানে

বুলেট ট্রেনে সাপ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য জাপানে - প্রতিকী ছবি ।

শেষ আপডেট: 18 April 2024 19:53

দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীন ঘটনা জাপানে। ভাবা যায় না এমন দেরি করে ফেলল জাপানের বুলেট ট্রেন! এতই দেরি যে রীতিমত উদ্বেগে পড়লেন ৬০০-র বেশি যাত্রী! কতক্ষণের? ১৭ মিনিট! 

আর এই 'সতেরো' মিনিটের অভাবনীয় দেরির পিছনে দায়ী একটি ষোলো ইঞ্চি লম্বা সাপ।

ঘটনা জাপানের রাজধানী শহর টোকিওর। সংবাদসংস্থা সিএনএন সূত্রের খবর, নাগোয়া থেকে টোকিও আসা একটি বুলেট ট্রেনের জনৈক যাত্রী সেন্ট্রাল জাপান রেলওয়েকে জানান, কামরার মধ্যে একটি সাপ ঘুরে বেড়াচ্ছে! শোনামাত্র তটস্থ হয়ে ওঠেন স্টেশনের কর্মীরা। খবর যায় ওপরমহলে। ট্রেনটির তারপর ছেড়ে ওসাকা যাওয়ার কথা। কিন্তু জরুরি পরিস্থিতিতে রেকটিকে স্থগিত করে দেওয়া হয়। অপর একটি রেককে নিয়ে আসা হয় ওই রুটে। এই টানাপোড়েনেই দেরি হয়ে যায় ১৭ মিনিট। 

বুলেট ট্রেন বা জাপানি পরিভাষায় 'শিনকানসেন' সময়ানুবর্তিতার জন্য রীতিমত বিখ্যাত! কয়েক সেকেন্ডের দেরিকেও সেখানে মারাত্মক অপরাধ হিসেবে দেখা হয়। প্রায় ৩২০ কিলোমিটার বেগে চলা এই ট্রেন আধুনিক জাপানের অত্যাধুনিক প্রযুক্তিগত সাফল্যের দিকচিহ্ন। ২০১৭ সালে জনৈক ট্রেনের কন্ডাক্টর মাত্র ২০ সেকেন্ড দেরি করায় লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন। শোরগোল পড়ে গিয়েছিল তাতে। জাপানিরা অবশ্য পাত্তা দেননি। ওখানে সময়ের আগে পৌঁছনোটাই দস্তুর। 

এক্ষেত্রে সর্পবাবাজি কীভাবে বুলেট ট্রেনে ঢুকে পড়লেন, এখনও জানা যায়নি। ঠিক কী প্রজাতির সাপ সেই নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন > জাপানে কেন ঘন ঘন ভূমিকম্প হয়? 


```