Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আস্তিনের তলায় ছিল সাপ, এল মেনচোর বান্ধবীর সূত্রেই মরণের মুখে মেক্সিকোর মাদক-সম্রাট

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস রবিবার ভোরে বিশেষ বাহিনীর অভিযানে ধরা পড়ে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আস্তিনের তলায় ছিল সাপ, এল মেনচোর বান্ধবীর সূত্রেই মরণের মুখে মেক্সিকোর মাদক-সম্রাট

প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া জানান, জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা এলাকার এক বনাঞ্চলে সে আত্মগোপন করে ছিল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 February 2026 10:58

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের তল্লাশি, বহুবারের ব্যর্থতা— সবকিছুর শেষে প্রেমিকার ওপর নজরদারি থেকেই মিলল সাফল্য। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস রবিবার ভোরে বিশেষ বাহিনীর অভিযানে ধরা পড়ে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় মারা যায় তার দুই দেহরক্ষীও। প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া জানান, জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা এলাকার এক বনাঞ্চলে সে আত্মগোপন করে ছিল। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়। বছরের পর বছর ধরে সংগঠিত অপরাধ ও মাদক পাচারের একাধিক মামলায় তাকে খুঁজছিল মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

কীভাবে মিলল সূত্র?

তদন্তকারীরা প্রথমে শনাক্ত করেন কার্টেল প্রধানের এক প্রেমিকার ঘনিষ্ঠ সহযোগীকে। ওই ব্যক্তিকে নজরদারিতে রেখে দেখা যায়, শুক্রবার সে মেয়েটিকে তাপালপায় নিয়ে যান। সেখানে কার্টেল প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। অতিরিক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, ‘এল মেনচো’ নিরাপত্তারক্ষীসহ ওই এলাকায় অবস্থান করছে। যুবতী এলাকা ছাড়ার পর বিশেষ বাহিনী চূড়ান্ত পরিকল্পনা নেয়। স্থলপথে ঘেরাও তৈরি করা হয়, আকাশপথে নজরদারির ব্যবস্থা রাখা হয়। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় অভিযান। পুরো সময় পরিস্থিতির খবর রাখছিলেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

রক্তক্ষয়ী সংঘর্ষ

অভিযানে তীব্র গোলাগুলি হয়। ঘটনাস্থলে আটজন বন্দুকধারী নিহত হয়। পরে হিংসা ছড়িয়ে পড়ে জালিস্কোসহ আশপাশের অঞ্চলে। সরকারি হিসাবে, নিরাপত্তা বাহিনীর সদস্য, সন্দেহভাজন কার্টেল সদস্য ও বেসামরিক নাগরিক মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আহত হয়েছেন বহুজন। ঘটনাস্থল থেকে দুটি কাঁধে বহনযোগ্য রকেট লঞ্চার উদ্ধার করা হয়। একটি সেই ধরনের, যা ২০১৫ সালে কার্টেলের হামলায় সামরিক হেলিকপ্টার ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল। তবে এ অভিযানে সেগুলো ব্যবহার করা যায়নি। গুলিতে একটি সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হয়, তিন সেনা আহত হন।

‘ডানহাত’ও খতম

অভিযানের পরপরই প্রতিশোধমূলক হামলা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ শুরু হয়। কার্টেলের অর্থ ও রসদ দেখভালকারী ‘এল তুলী’ নামে পরিচিত শীর্ষ সহযোগী সেনাকে মেরে মাথাপিছু পুরস্কার ঘোষণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে এক বন্দুকযুদ্ধে তাকেও হত্যা করা হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও অস্ত্র।

অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত

জালিস্কো নিউ জেনারেশন কার্টেল গত এক দশকে দেশটির সবচেয়ে শক্তিশালী ও হিংসাত্মক চক্র হিসেবে উঠে আসে। রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে নামার নজিরও রয়েছে তাদের। ‘এল মেনচো’-র মৃত্যুর পর নেতৃত্বে শূন্যতা তৈরি হলেও নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, ক্ষমতার দখল নিয়ে অন্তর্কলহ ও প্রতিশোধমূলক হামলায় হিংসা আরও বাড়তে পারে।


```