Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেরিকার গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

পুলিশ জানিয়েছে, মিশিগান প্রদেশে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে ‘চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ এই হামলা চালানো হয়। 

মেরিকার গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 September 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার মিশিগানে একটি গির্জায় হামলা চালিয়েছে এক বন্দুকবাজ। গুলি করে চারজনকে হত্যা করেছে সে। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গুলিবিদ্ধ আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মিশিগান প্রদেশে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে ‘চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ এই হামলা চালানো হয়। হামলাকারী মার্কিন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত বলে জানা গিয়েছে। টমাস জেকব স্যানফোর্ড (৪০) নামে ওই অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ইরাক যুদ্ধে অশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে হামলাকারী নিজের গাড়ি নিয়ে গির্জার দরজা ভেঙে ঢুকে পড়ে। এরপর অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। গির্জায় তখন শতাধিক মানুষ ছিলেন। পুলিশও ছিল। হামলা শুরু হতেই পুলিশ ওই ব্যক্তিকে কব্জা করার চেষ্টা চালায়। কব্জা করতে না পেরে তাঁকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। তার আগেই হামলাকারীর গুলিতে চারজন নিরীহ নাগরিক মারা যান। গুলিতে আহত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত ও আহতদের মধ্যে স্কুল পড়ুয়াও আছে।

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মিশিগানের ঘটনাটি ছিল তৃতীয় হামলা। এর আগে নর্থ ক্যারোলাইনার সাউথপোর্টে এক সাবেক মেরিন বন্দুকধারী বারে হামলা চালিয়ে তিনজনকে হত্যা ও পাঁচজনকে আহত করে। টেক্সাসের ঈগল পাস শহরে একটি ক্যাসিনোতে গুলি চালিয়ে অন্তত দু’জন হত্যা করে এক হামলাকারী।


```