Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'শান্তি ও আত্মরক্ষাই উদ্দেশ্য’, ভারতের সঙ্গে 'সম্পর্কে' পরমাণু অস্ত্র নিয়ে জল্পনা ওড়ালেন শরিফ

শুধু পরমাণু বিষয়েই নয়, প্রেসিডেন্ট জারদারির পদত্যাগ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার গুজব নিয়েও মুখ খোলেন শরিফ।

'শান্তি ও আত্মরক্ষাই উদ্দেশ্য’, ভারতের সঙ্গে 'সম্পর্কে' পরমাণু অস্ত্র নিয়ে জল্পনা ওড়ালেন শরিফ

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শেষ আপডেট: 13 July 2025 07:23

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের (India Pakistan conflict) প্রেক্ষিতে পরমাণু অস্ত্র ব্যবহারের জল্পনা উড়িয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। স্পষ্ট জানালেন, দেশের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ উদ্দেশ্য ও আত্মরক্ষার’ জন্য, আক্রমণের জন্য নয়।

শনিবার ইসলামাবাদে একদল পাক ছাত্রের সঙ্গে আলাপচারিতায় শরিফ বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তির বার্তা দেয় এবং তা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এটা কখনওই আগ্রাসনের হাতিয়ার নয়।”

চারদিন ধরে চলা সামরিক উত্তেজনার কথা স্মরণ করে শরিফ জানান, ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে পাকিস্তানে অন্তত ৫৫ জন নিহত হন। তবে তিনি দাবি করেন, সেই সময় পাকিস্তানও ‘পুরো শক্তি দিয়ে’ জবাব দিয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ সাধারণ মানুষ, পর্যটক প্রাণ হারান। এর প্রতিক্রিয়ায় ভারত 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) শুরু করে, যার আওতায় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়।

৭ মে হওয়া এই অপারেশনে অন্তত ৯টি সন্ত্রাস ঘাঁটি ধ্বংস করা হয়, যার মধ্যে ছিল বাওয়ালপুর — জইশ-ই-মহম্মদের পরিচিত ঘাঁটি। এই পদক্ষেপ ছিল ভারতের তরফে পহেলগামের ঘটনার সরাসরি জবাব।

শুধু পরমাণু বিষয়েই নয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্ভাব্য পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা নিয়েও ওঠা গুজব নিয়ে মুখ খোলেন শরিফ।

তিনি বলেন, “এসব জল্পনা নিছক গুজব। ফিল্ড মার্শাল মুনির কখনও রাষ্ট্রপতি হতে চাননি, এবং এমন কোনও পরিকল্পনাও নেই।”

শরিফ আরও জানান, তিনি, জারদারি এবং মুনির — তিনজনের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি।

এই মন্তব্যের আগে, পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বৃহস্পতিবার ‘X’-এ একটি বিবৃতিতে বলেন, “আমরা খুব ভাল করে জানি, এই ষড়যন্ত্রমূলক প্রচারের পিছনে কারা আছে। এটি শরিফ, মুনির এবং জারদারিকে লক্ষ্য করে একটি ‘দূষিত’ প্রচার।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতিকে সরানো বা সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনও আলোচনা হয়নি, এমন কোনও চিন্তাভাবনাও নেই।”

নকভি সরাসরি অভিযোগ তোলেন, বিদেশি শত্রুপক্ষ এই প্রচার চালানোর পিছনে রয়েছে। তাঁর বক্তব্য, “যাঁরা বিদেশি ষড়যন্ত্রী শক্তির সঙ্গে মিলে এই প্রচার চালাচ্ছেন, তাঁরা চালিয়ে যান। কিন্তু আমরা আমাদের দেশকে শক্তিশালী করে তোলার জন্য যা কিছু করা দরকার, তাই করব।”

উল্লেখ্য, ২০২২ সালে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন মুনির, যাঁর কার্যকাল পরবর্তীতে তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়।


```