তড়িঘড়ি প্রথমে স্ত্রীকে নিরাপদ জায়গায় নিয়ে যান উদ্ধারকারীরা। এরপর ওই ব্যক্তিকেও উদ্ধার করে দু’জনকে একজায়গায় করা হয়।

ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 5 August 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: উত্তর চিনে (North China) ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যাপরিস্থিতি (Flood) তৈরি হয়েছে। এক দম্পতি সেই আকস্মিক বানে নদীর জলে আটকে পড়েন। নিজেদের মতো করে নিজেরা পরিত্রানের চেষ্টা করছেন, ততক্ষণে তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্বামীকে তুলতে যাবেন, এমন সময় চিৎকার করে তাঁর আকুতি, "আমায় ছাড়ুন, আগে আমার বউটাকে বাঁচান। ও সাঁতার জানে না। (Save My Wife First)"
তড়িঘড়ি প্রথমে স্ত্রীকে নিরাপদ জায়গায় নিয়ে যান উদ্ধারকারীরা। এরপর ওই ব্যক্তিকেও উদ্ধার করে দু’জনকে একজায়গায় করা হয়। এরপর দেখা যায়, তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন।
Truly moving! “Save my wife first!” In the middle of raging waters, a husband protected his wife and told firefighters to rescue her before him. #ChinaStory (Video via People's Daily) pic.twitter.com/k4UlmtuGRY
— China News 中国新闻网 (@Echinanews) July 29, 2025
ওই ব্যক্তি খানিকটা সামলে নিয়ে জানান, “আমরা তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বিয়ের পর এটাই ছিল সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি। আমার স্ত্রী সাঁতার জানে না, তাই ওকে আগে বাঁচানোই ছিল আমার প্রথম দায়িত্ব।”
এই ঘটনার ভিডিও চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘Rednote’-এ ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন। একজন মন্তব্য করেন, “স্ত্রী তাঁর জীবনসংকটের মুহূর্তে স্পষ্ট বুঝতে পেরেছেন, তাঁর স্বামী সত্যিই নির্ভরযোগ্য।”
আরেকজন লেখেন, “এইরকম স্বামী পাওয়া তিন জন্মের আশীর্বাদ। বিপদের সময় কত সম্পর্কই ভেঙে যায়! কিন্তু কেউ কেউ এখনও মনে রাখেন তাঁদের বিয়ের শপথ।” একজন লিখেছেন, “মধ্যরাতে জেটল্যাগ নিয়ে ক্লান্ত শরীরে এই ভিডিও দেখে বারবার চোখ ভিজে উঠল।”
উদ্ধারকারীদের প্রশংসাও করেন অনেকেই। তবে বেশি আলোচিত হয়েছে স্ত্রীর প্রতি স্বামীর অটুট দায়িত্ববোধ আর নিঃস্বার্থ ভালবাসা।