Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

শরীরজুড়ে আঠা দিয়ে আটকানো ২৬টি আইফোন! বাসে ওঠার পরই মৃত্যু তরুণীর, ব্রাজিলে রহস্য

ঘটনাস্থলে পৌঁছনোর পর ৪৫ মিনিট ধরে মেয়েটিকে CPR দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর শরীরে বারবার কম্পন হলেও শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

শরীরজুড়ে আঠা দিয়ে আটকানো ২৬টি আইফোন! বাসে ওঠার পরই মৃত্যু তরুণীর, ব্রাজিলে রহস্য

মৃত তরুণী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 August 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: এক অভূতপূর্ব ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্রাজিলে (Brazil)। বাসের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক ২০ বছর বয়সি তরুণীর (Woman Death)। চিকিৎসকরা যখন তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখনই কার্যত অবাক হয়ে যান সকলে। মেয়েটির শরীরে আঠা দিয়ে আটকানো ছিল ২৬টি আইফোন (iPhone)!

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মৃত তরুণী একাই বাসে সফর (Bus Ride) করছিলেন। গত ২৯ জুলাই ফোজ দো ইগুয়াসু থেকে সাও পাওলো যাওয়ার পথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এরপর বাসটি গুয়ারাপুভাভা শহরে থামতেই জ্ঞান হারিয়ে ফেলেন তরুণী।

ঘটনাস্থলে পৌঁছনোর পর ৪৫ মিনিট ধরে মেয়েটিকে CPR দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর শরীরে বারবার কম্পন হলেও শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসার সময়ই দেখা যায়, তরুণীর শরীরের বিভিন্ন অংশে প্যাকেটের মতো কিছু লেগে রয়েছে। খোলার পর দেখা যায়, সেগুলি আসলে ছিল ২৬টি আইফোন। সঙ্গে পাওয়া যায় কয়েক বোতল অ্যালকোহলও।

পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী স্মার্টফোন পাচার করছিলেন। অতিরিক্ত উত্তেজনা, চাপ কিংবা নেশাজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্যারানা সিভিল পুলিশ।

পাচার হওয়া ফোনগুলি বর্তমানে ব্রাজিলের ফেডারেল রেভিনিউ সার্ভিসের হেফাজতে রয়েছে। তদন্ত চলছে পাচারচক্রের আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে।


```