Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বন্ধ হরমুজ প্রণালী, তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব, বিশ্ববাজারে মহার্ঘ ‘কালো সোনা’

কেবল সৌদি আরবই নয়, একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates), কুয়েত (Kuwait) এবং ইরাকও (Iraq)।

বন্ধ হরমুজ প্রণালী, তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব, বিশ্ববাজারে মহার্ঘ ‘কালো সোনা’

তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 18:05

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Middle East War) দ্বিতীয় সপ্তাহে বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত। পারস্য উপসাগরের প্রবেশপথ ‘হরমুজ প্রণালী’ (Hormuz Strait) দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর (Reducing Oil Production) পথে হাঁটল বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব (Saudi Arabia)। মজুত তেলের ভাণ্ডার বা স্টোরেজ ট্যাঙ্কগুলি দ্রুত পূর্ণ হয়ে আসাতেই রিয়াধ এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে খবর। কেবল সৌদি আরবই নয়, একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates), কুয়েত (Kuwait) এবং ইরাকও (Iraq)।

কেন এই সিদ্ধান্ত?

যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে কেবল ইরানের (Iran) তেলের ট্যাঙ্কারই যাতায়াত করছে। বাকি দেশগুলির সরবরাহ আটকে যাওয়ায় তেলের ভাণ্ডার উপচে পড়ার উপক্রম হয়েছে। সম্পূর্ণ উৎপাদন বন্ধের ঝুঁকি এড়াতে আগেভাগেই তেলের কল ঘোরাতে শুরু করেছে আরব দেশগুলি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘সৌদি আরামকো’ এই বিষয়ে সরকারিভাবে মুখ না খুললেও, লোহিত সাগরের ‘ইয়ানবু’ বন্দরের মাধ্যমে বিকল্প পথে তেল পাঠানোর চেষ্টা চালাচ্ছে তারা। তবে পাইপলাইনের সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক রপ্তানির ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।

১০০ ডলার ছাড়াল তেলের দাম

রপ্তানি থমকে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। জেপি মর্গান চেজ-এর মতে, যুদ্ধ শুরু হওয়ার দুই মাসের মধ্যেই সৌদির তেলের ভাণ্ডার পুরোপুরি ভরে যেতে পারে। বর্তমানে পারস্য উপসাগরীয় দেশগুলির হাতে মাত্র ১০ কোটি ব্যারেল তেলের জায়গা ফাঁকা আছে, যা মোট ক্ষমতার এক-তৃতীয়াংশ মাত্র। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংকটে বিশ্ব অর্থনীতি

সৌদি আরব প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল উৎপাদন করে, যার মধ্যে ৭০ লক্ষ ব্যারেল রপ্তানি করা হয়। বিকল্প পথে সামান্য কিছু সরবরাহ বজায় রাখা গেলেও হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকা মানেই বিশ্বের জ্বালানি মানচিত্রে বড়সড় বিপর্যয়। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে কেবল আরব দুনিয়া নয়, ভারত-সহ সারা বিশ্বের সাধারণ মানুষের পকেটে টান পড়বে।


```