Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

AI কোড লেখে, কিন্তু কোডের পিছনে চিন্তাটা থাকে মানুষেরই, তাই জরুরি মূল ভিত্তি: সত্য নাদেলা

AI যতই উন্নত হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল হাতিয়ার থাকবে যুক্তিপূর্ণ চিন্তা ও গঠনশীল ডিজাইন। পরামর্শ দিলেন সত্য নাদেলা।

AI কোড লেখে, কিন্তু কোডের পিছনে চিন্তাটা থাকে মানুষেরই, তাই জরুরি মূল ভিত্তি: সত্য নাদেলা

সত্য নাদেলা।

শেষ আপডেট: 9 June 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, সফটওয়্যার দুনিয়ায় যখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই প্রযুক্তি জগতে পা রাখতে চাওয়া নতুনদের জন্য একেবারে সরল কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। বললেন, 'মূল ভিত্তিটা শক্ত রাখো, তাহলেই সফল হবে।'

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার সাজ্জাদ খাদের সঙ্গে এক পডকাস্টে সত্য নাদেলা জানান, এআই যতই এগিয়ে যাক না কেন, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য মৌলিক জ্ঞান ও গাণিতিকভাবে চিন্তা করার ক্ষমতা এখনও সবচেয়ে বেশি জরুরি। তাঁর কথায়, 'যদি তুমি একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে যে কোনও বিষয়ে প্রকৃত মৌলিক ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটেশনাল চিন্তা করার সক্ষমতাই আসল।'

AI কোড লেখে, কিন্তু কাঠামো ঠিক করে মানুষ

সাজ্জাদ খাদের প্রশ্ন ছিল, এই এআই-কেন্দ্রিক সফ্টওয়্যার দুনিয়ায় যারা এখন পা রাখতে চায়, তাদের জন্য সত্য নাদেলার পরামর্শ কী? এর উত্তরে নাদেলা বলেন, AI কোড লেখায় সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু সেই কোডের পিছনে যুক্তিপূর্ণ চিন্তা ও কাঠামো নির্মাণের দায়িত্ব এখনও মানুষেরই।

তিনি বলেন, 'সফ্টওয়্যার আর্কিটেক্ট হওয়ার পথটা এখন দ্রুততর হচ্ছে। আমাদের সবারই এখন সফ্টওয়্যার আর্কিটেক্ট হওয়া প্রয়োজন।' অর্থাৎ, যান্ত্রিক কাজের জায়গায় যতই AI প্রবেশ করুক, জটিল সমস্যা সমাধান ও লজিক্যাল ডিজাইনের দায়িত্ব মানুষের কাঁধেই থাকবে।

নিজের একটি অভিজ্ঞতা উল্লেখ করে নাদেলা বলেন, সম্প্রতি কোড লেখার সময় তিনি একটি বাগের মুখোমুখি হন এবং GitHub Copilot-এর সাহায্যে তা সমাধান করেন। তিনি বুঝিয়ে বলেন, 'আমি একটি ফিচার তৈরি করার জন্য একটি পার্সেন্টাইল ভিত্তিক ফিল্টার দিচ্ছিলাম। তারপর ভাবলাম, এটা তো আসলে SQL-এর মতোই কিছু, তাই না?' 

এই অভিজ্ঞতা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, AI সাহায্য করলেও চিন্তার জায়গাটা এখনও সম্পূর্ণ মানুষের উপরেই নির্ভরশীল।

মাইক্রোসফ্টে ইতিমধ্যেই ৩০% কোডিং হচ্ছে AI দিয়ে  

AI ইতিমধ্যেই মাইক্রোসফ্টের কোডিং প্রক্রিয়ায় বড় অংশ দখল করেছে। মেটা সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে এক আলোচনায় নাদেলা জানান, 'আজ আমাদের অনেক কোড, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ, AI দিয়েই লেখা হচ্ছে।' অর্থাৎ, AI এখন শুধু সহকারী নয়, সরাসরি সফ্টওয়্যার নির্মাণেও সক্রিয় অংশগ্রহণ করছে।

গত মাসে Microsoft Build কনফারেন্সে নাদেলা 'Agentic AI' নামক ধারণার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'Agentic ওয়েব পুরো প্রযুক্তি স্ট্যাককে বদলে দিচ্ছে এবং প্রতিটি স্তরে ডেভেলপারদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।'

ভারতজুড়ে ৫ লক্ষ মানুষকে AI শেখাবে Microsoft

শুধু বর্তমানের কাজ নয়, ভবিষ্যতের প্রযুক্তিকর্মীদের প্রস্তুত করতেও কাজ করছে মাইক্রোসফ্ট। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে তারা ঘোষণা করেছে, ২০২৬ সালের মধ্যে ৫ লক্ষ ছাত্রছাত্রী, শিক্ষক, ডেভেলপার, সরকারি কর্মচারী ও মহিলা উদ্যোক্তাকে AI সংক্রান্ত স্কিল শেখানো হবে।

এই উদ্যোগে তৈরি হবে একটি AI Centre of Excellence যার নাম 'AI Catalysts', যার মূল উদ্দেশ্য গ্রামীণ উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং ১ লক্ষ AI ডেভেলপারের একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলা। এ ছাড়া, ভারতের দশটি রাজ্যে NSTI ও NIELIT সেন্টারে ২০টি এআই ল্যাব তৈরি হবে, যেখানে ২০ হাজার শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হবে AI-এর মূল ধারণাগুলির উপর।

তবে সত্য নাদেলার মতে, এআই যতই চতুর হোক, আধুনিক হোক, মানুষের চিন্তা, কাঠামো নির্মাণ, এবং মৌলিক প্রোগ্রামিং স্কিলই ভবিষ্যতের সফ্টওয়্যার দুনিয়ায় সফল হওয়ার চাবিকাঠি।


```