Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনের হাসপাতালে আছড়ে পড়ল রুশ ড্রোন! প্রত্যাঘাতের আতঙ্কে মস্কোর সব বিমানবন্দর বন্ধ

রাশিয়ার ড্রোন আছড়ে পড়ল ইউক্রেনের ওডেসা শহরের এক হাসপাতালের প্রসূতি বিভাগে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

ইউক্রেনের হাসপাতালে আছড়ে পড়ল রুশ ড্রোন! প্রত্যাঘাতের আতঙ্কে মস্কোর সব বিমানবন্দর বন্ধ

ড্রোন হামলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন এক প্রসূতি

শেষ আপডেট: 10 June 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার ড্রোন (Russia Drone) আছড়ে পড়ল ইউক্রেনের (Ukraine) ওডেসা শহরের এক হাসপাতালের প্রসূতি বিভাগে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি নেই। তবে হাসপাতালের জরুরি বিভাগ ও প্রসূতি ওয়ার্ড যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার গভীর রাতে ফের ইউক্রেনের উপর ড্রোন হামলা (Drone Attack) চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, রাজধানী কিভ-সহ একাধিক শহরে ড্রোনে বোমা বর্ষণ করে রুশ সেনা। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় (Odesa) একটি হাসপাতালে আছড়ে পড়ে একটি ড্রোন। সেই হাসপাতালেরই প্রসূতি বিভাগ ছিল মূল লক্ষ্য। গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, বিস্ফোরণে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হলেও কোনও রোগী বা কর্মীর মৃত্যু হয়নি।

তবে এখানেই থেমে থাকেনি পরিস্থিতি। রাশিয়াও দাবি করেছে, ইউক্রেন তাদের উপরে ড্রোন হামলা চালিয়েছে। সোমবার রাতেই দু’ঘণ্টার মধ্যে ইউক্রেনের পাঠানো ৭৬টি ড্রোন গুলি করে নামিয়েছে রাশিয়ার সেনা—এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক।

এই হামলার ভয়ে বন্ধ করে দেওয়া হয় মস্কোর সব প্রধান বিমানবন্দর(Airports Closed in Moscow)। রাশিয়ার অসামরিক বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের কবে পরিষেবা চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেনের সেনা আরও জানিয়েছে, সোমবার একদিনে প্রায় ৪৭৯টি রাশিয়ান ড্রোন হামলা চালানো হয়েছে তাদের উপর। যুদ্ধে শুরু হওয়ার পর একদিনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ৪৬০টির বেশি ড্রোন তারা ধ্বংস করেছে বলে দাবি কিভের।

প্রত্যাঘাতে পিছিয়ে নেই ইউক্রেনও। পাল্টা হামলায় রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন পাঠায় তারা। বিভিন্ন রিপোর্ট বলছে, অন্তত ৪০টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হামলায়।


```