Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪০০ ড্রোন আর ৪০ মিসাইলে ইউক্রেনের 'মাকড়সার জাল' ছিঁড়ল রাশিয়া! দ্বিতীয় বৃহত্তম শহরে হামলা

ইউক্রেনের মাটিতে সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা করল তারা। কমপক্ষে ৪০০টি ড্রোন এবং ৪০টি মিসাইল ছোড়া হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা করেছে রুশ সেনা।

৪০০ ড্রোন আর ৪০ মিসাইলে ইউক্রেনের 'মাকড়সার জাল' ছিঁড়ল রাশিয়া! দ্বিতীয় বৃহত্তম শহরে হামলা

ফাইল ছবি

শেষ আপডেট: 7 June 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের (Ukraine) 'স্পাইডার ওয়েব' অভিযানের (Spider Web Mission) বদলা যে তারা নেবে এটা স্পষ্ট করে দিয়েছিল রাশিয়া (Russia)। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া বার্তা ছিল, সময়-সুযোগ বুঝেই প্রত্যাঘাত করবে রুশবাহিনী (Russia-Ukraine War)। সেটাই হল। শুক্রবার রাতভর ইউক্রেনে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইতিমধ্যে সে হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহত ৮০ জনের বেশি।

২০২২ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে বহুবার ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে 'স্পাইডার ওয়েব' অভিযানের মতো পরিকল্পনামাফিক হামলা ছিল এই প্রথম। রাশিয়াও তেমনই কিছু করল। ইউক্রেনের মাটিতে সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা করল তারা। সেনা সূত্রে খবর, কমপক্ষে ৪০০টি ড্রোন এবং ৪০টি মিসাইল ছোড়া হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা করেছে রুশ সেনা।

খারকিভ ছাড়াও এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাই, কিয়েভ, এলভিভের মতো শহর। ইউক্রেন প্রশাসনের তরফে জানান হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ হামলার ফলে অনেক বহুতল ভেঙেছে। ধ্বংসস্তুপের নীচে প্রচুর মানুষের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাশিয়া সেসব নিয়ে চিন্তিত নয়। ক্রেমলিন বলছে, ইউক্রেন যে আস্পর্ধা দেখিয়েছিল তারই পাল্টা জবাব দেওয়া হয়েছে।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে কমপক্ষে ১১৭টি ড্রোন ঢুকিয়ে দিয়েছিল। আর এটি তাঁরা করেছিল বেশ কয়েকটি ট্রাকের সাহায্যে। ইউক্রেন সেনা হামলাকারী ড্রোনগুলিকে আগে থেকেই বেশ কয়েকটি ট্রাকে করে রাশিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছিল। পরে রিমোর্ট কন্ট্রোল দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও তাঁরা দাবি করেছিল, রাশিয়া নতুন করে হামলা শুরুর পর তাঁরা জবাব দিয়েছে।  


```