Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাক সংঘর্ষ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ট্রাম্প, জানালেন 'সাক্ষী' পুতিনের সহযোগী

পুতিনের সহকারীর দাবি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়।

ভারত-পাক সংঘর্ষ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ট্রাম্প, জানালেন 'সাক্ষী' পুতিনের সহযোগী

শেষ আপডেট: 6 June 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী। মস্কোর তরফে এমন দাবি করা হয়েছে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে কথার পর। বৃহস্পতিবার দু'জনের প্রায় ৭০ মিনিট কথা হয়।

পুতিনের সহকারী ইউরি উষাকভের বক্তব্য, সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দফা কথা বলেন পুতিনের সঙ্গে। উপসাগরীয় কয়েকটি দেশকেও আলোচনায় যুক্ত করা হয়েছিল। পুতিনের সহকারীর দাবি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়।

যদিও ভারত সরকার মার্কিন প্রশাসনের দাবি মানেনি। আবার সরাসরি উড়িয়েও দেয়নি। নয়াদিল্লি প্রথম থেকেই বলে আসছে, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে সায় দেয় ভারত। ইসলামাবাদের অনুরোধ প্রথম পৌঁছে দেয় দিল্লিতে পাকিস্তানের হাই কমিশন অফিস। আনুষ্ঠানিক অনুরোধ আসার কথা ছিল পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের কাছ থেকে। কারিগরি ত্রুটির কারণে পাক সেনা কর্তার ফোন আসে ১০ মে বিকাল ৩'টা ৩৫ মিনিট নাগাদ। তারপর দু তরফের আলোচনার ভিত্তিতে ওই দিন বিকাল ৫ টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হয়।

ঘটনা হল, ওই দিন ভারত ও পাকিস্তান সরকারিভাবে যুদ্ধ বিরতির ঘোষণা করার আগে ট্রাম্প প্রশাসন দাবি করে তাদের মধ্যস্থতায় দুই দেশ রাজি হয়েছে।


```