Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রাশিয়ার 'সবচেয়ে সুন্দরী' বাইকারের মৃত্যু, ইউরোপ সফর থেকে আর ঘরে ফেরা হল না

৩৪ বছরের তাতায়ানা শুধু মহিলা বাইকার হিসেবে জনপ্রিয় ছিলেন না।

রাশিয়ার 'সবচেয়ে সুন্দরী' বাইকারের মৃত্যু, ইউরোপ সফর থেকে আর ঘরে ফেরা হল না

তাতায়ানা ওজোলিনা

শেষ আপডেট: 25 July 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো: টুকটুকে লাল বাইক। সেটা নিয়েই সব জায়গা দাপিয়ে বেড়াতেন তিনি। দেশ তো বটেই, বিদেশেও ঘুরতেন বাইক নিয়ে। সেই প্রিয় জিনিসটিই কেড়ে নিল প্রাণ। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাশিয়ার 'সবচেয়ে সুন্দরী' বাইকার তাতায়ানা ওজোলিনার। ইউরোপ সফরে গেছিলেন তিনি। সেখান থেকে আর ফেরা হল না। 

৩৪ বছরের তাতায়ানা শুধু মহিলা বাইকার হিসেবে জনপ্রিয় ছিলেন না। সুন্দরী মডেল হিসেবেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত ছিলেন তিনি। ফেসবুক, ইউটিউব এবং ইন্সটাগ্রাম মিলিয়ে তাঁর ফলোয়ার ছিল প্রায় ৪০ লক্ষেরও বেশি। তাতায়ানার রূপ নিয়েও চর্চা কম হত না। তবে তাঁকে সবথেকে বেশি পরিচিতি দিয়েছিল 'রাশিয়ার সবথেকে সুন্দরী বাইকার' তকমাটি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে নেটিজেনরাও। 

Russia most beautiful biker Tatyana Ozolina killed in motorbike crash in  Turkey - India Today

নিজের লাল বিএমডব্লিউ বাইক করেই দেশ-বিদেশ ঘুরে বেড়াতেন তাতায়ানা। সেই সমস্ত ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করে উপার্জন করতেন কোটি কোটি টাকা। তাঁর সঙ্গে একাধিক সফরে যুক্ত হতেন অন্যান্য অনেক দেশের বাইকার গ্রুপও। সম্প্রতি তাতায়ানা জানিয়েছিলেন তিনি ইউরোপ ট্যুরে যাচ্ছেন। বাইকে করে ঘোরার যে তাঁর বহুদিনের ইচ্ছা। 

Russia's Most Beautiful Biker" Dies In Motorbike Crash In Turkey |  TimelineDaily

দুর্ঘটনার ক'দিন আগেই তিনি অন্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, তাঁকে বাইক নিয়ে ইউরোপে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই তিনি তুরস্কের দিকে যাচ্ছেন। তবে সেখানেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তাঁর। জানা গেছে, তুরস্কের মুগলা থেকে বোদ্রাম যাচ্ছিলেন তাতায়ানা। মিলাসের কাছে তাঁর বাইকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্য একটি বাইকের গ্রুপকে জায়গা দিতে গিয়ে হঠাৎ নিজের গাড়ির ব্রেক কষেছিলেন তাতায়ানা। তাতেই তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাক্কা মারে ট্রাকটিকে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাতায়ানাকে বাঁচানো সম্ভব হয়নি। 

Russian YouTuber Tatyana Ozolina dies in Turkiye

তাতায়ানার সঙ্গে আরও কয়েকজন বাইকার-ইউটিউবার ছিলেন। তাঁদের মধ্যেও একজন দুর্ঘটনায় আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। তবে আর কেউ ঘটনায় আহত হয়নি। ইতিমধ্যে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। আদতে কীভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ সম্পর্কে স্পষ্ট হতে চায় তারা। 


```