ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের রাশিয়ান তেল আমদানি নিয়ে কড়া সমালোচনা করেছে। জুলাইয়ে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক চাপায় হোয়াইট হাউস।

শেষ আপডেট: 19 September 2025 07:23
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন শুল্কনীতিকে (US Tariffs) কড়া ভাষায় আক্রমণ করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov)। তিনি স্পষ্ট জানালেন, ভারত (India) ও চিনের (China) মতো প্রাচীন সভ্যতাকে ‘হুমকি ও আলটিমেটাম’ (threat and ultimatum) দিয়ে চাপে ফেলা যাবে না।
রাশিয়ার প্রধান চ্যানেল 1-এর The Great Game অনুষ্ঠানে লাভরভ বলেন, আমেরিকার নির্দেশে রাশিয়ান জ্বালানি (Russian oil) কেনা বন্ধ করতে বলা হচ্ছে, যা উল্টে দেশগুলিকে ‘নতুন বাজার খোঁজার, নতুন উৎস থেকে জ্বালানি কেনার এবং অনেক বেশি দাম দেওয়ার’ দিকে ঠেলে দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, “চিন ও ভারত প্রাচীন সভ্যতা। ওদের কাছে এই ভাষায় বলা - ‘আমার পছন্দ নয়, তাই এটা বন্ধ করো, নইলে শুল্ক চাপাব’ - এভাবে কিছু হবে না। এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তি আছে।”
US Can't Just Stop India & China Buying Russian Oil - Lavrov
The Russian FM said India & China are powers & ancient civilisations, Washington can't just slap tariffs on everything it doesn't like about them.
🇷🇺🇮🇳🇨🇳 RIC energy. pic.twitter.com/sAN2YpIMR3— RT_India (@RT_India_news) September 18, 2025
মার্কিন শুল্ক চাপের পটভূমি
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের রাশিয়ান তেল আমদানি নিয়ে কড়া সমালোচনা করেছে। জুলাইয়ে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক চাপায় হোয়াইট হাউস। অগস্টে আরও ২৫% বাড়িয়ে মোট ৫০% শুল্ক কার্যকর করা হয়।
এদিকে দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝেই এই সিদ্ধান্ত আসে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে চাপ তৈরি হয়েছে।
নাভারোর আক্রমণ
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকাকে ঠকাচ্ছে। তিনি আরও বলেন, “ভারতের উচ্চবিত্ত শ্রেণি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বঞ্চিত করছে।”
আমেরিকার কড়া বার্তা
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সম্প্রতি সতর্ক করে বলেন, ভারত যদি কৃষিপণ্যের উপর থেকে শুল্ক না কমায়, তবে আমেরিকার সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। উদাহরণ টেনে তিনি বলেন, “ভারত বলে ১৪০ কোটির বাজার আছে, অথচ সামান্য আমেরিকান ভুট্টাও কিনতে চায় না।”
রাশিয়ার অবস্থান
নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে লাভরভ বলেন, “ট্রাম্প আমলে নজিরবিহীন পরিমাণে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। বাইডেনের আমলে তো নিষেধাজ্ঞাকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। সমঝোতার কোনও প্রচেষ্টা হয়নি।”