Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইরানে মার্কিন হামলায় ক্ষুব্ধ রাশিয়া, আন্তর্জাতিক আইনের 'চরম লঙ্ঘন' বলে কড়া নিন্দা মস্কোর

মস্কো স্পষ্ট জানিয়ে দেয়, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের সনদের মূলনীতিকে উপেক্ষা করেই এই হামলা চালানো হয়েছে। 

ইরানে মার্কিন হামলায় ক্ষুব্ধ রাশিয়া, আন্তর্জাতিক আইনের 'চরম লঙ্ঘন' বলে কড়া নিন্দা মস্কোর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (সংগৃহীত ছবি, সৌজন্যে- গুগল)

শেষ আপডেট: 22 June 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর রাতে ইরানের তিন পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দেয় আমেরিকা। দাবি করেন ট্রাম্প। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে দেন শান্তির বার্তাও। কিন্তু শান্তি আসা তো দূর, কূটনীতিকরা মনে করছেন, ইরান-ইজরায়েল দ্বন্দ্বে আমেরিকার মধ্যস্থতা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। আর ঠিক তাই হয় রবিবার সকাল থেকে। প্রথমে ইরান ইসরায়েলে হামলা চালায়। এখন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিল রাশিয়া। হুঁশিয়ারিও দিল যুক্তরাষ্ট্রকে।

আমেরিকার বিমান হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের 'চরম লঙ্ঘন' এবং 'দায়িত্বজ্ঞানহীন আচরণ' বলে কড়া ভাষায় নিন্দা জানাল মস্কো। রবিবার একটি বিবৃতি প্রকাশ করে রুশ বিদেশ মন্ত্রক জানায়, 'এটা ইতিমধ্যেই স্পষ্ট যে এক ভয়ানক উত্তেজনার সূত্রপাত হল, যা আঞ্চলিক এবং বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি হিসেবে প্রমাণিত হতে পারে।'

মস্কো স্পষ্ট জানিয়ে দেয়, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের সনদের মূলনীতিকে উপেক্ষা করেই এই হামলা চালানো হয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থিতাবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গোটা ঘটনার উপর কড়া নজর রাখছে মস্কো, যা হয়েছে তার ফল ভাল হবে না বলেও বুঝিয়ে দেয় তারা।


```